1. admin@jagratakhobor.com : admin-ferdous :
কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ খাগড়াছড়িতে চলছে সড়ক অবরোধ - জাগ্রত খবর - jagrata Khobor
১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| দুপুর ১:৫০|

কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ খাগড়াছড়িতে চলছে সড়ক অবরোধ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩৭ বার পড়েছেন
খাগড়াছড়ি প্রতিনিধি::খাগড়াছড়িতে চলছে আধাবেলা সড়ক অবরোধ চলছে। খাগড়াছড়িতে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে বিচার এবং নারীদের নিরাপত্তার দাবিতে জুম্ম ছাত্র জনতার ডাকা আধাবেলা সড়ক অবরোধ চলছে।আজ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে অবরোধের কারণে ঢাকা-খাগড়াছড়ি, চট্টগ্রাম-খাগড়াছড়ি, খাগড়াছড়ি-রাঙামাটি ও খাগড়াছড়ি-সাজেক সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। অবরোধের সমর্থনে জেলার বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ করেছেন অবরোধকারীরা।

ভোরে অবরোধের সমর্থনে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের চেঙ্গীব্রিজ এলাকা, স্বনির্ভর এলাকা, খাগড়াছড়ি পানছড়ি সড়কের পেরাছড়া, টেকনিক্যাল স্কুল, খাগড়াছড়ি দীঘিনালা সড়কের চার মাইল, নয়মাইলসহ বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে এবং গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ করেন অবরোধকারীরা। পরে পুলিশ গিয়ে সড়ক থেকে টায়ার ও গাছের গুঁড়ি অপসারণ করে।চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের গুইমারা মানিকছড়িসহ বিভিন্ন স্থানেও টায়ার জ্বালিয়ে এবং সড়কের পাশের গাছ কেটে পিকেটিং করা হয়েছে।সরেজমিনে দেখা যায়, অবরোধের কারণে তিন সড়কে দূরপাল্লার যান চলাচল বন্ধ রয়েছে। অটোরিকশাসহ ছোট আকারের কিছু যানবাহন চলাচল করতে দেখা গেলেও তা পরিমাণে কম। বৃহস্পতিবার খাগড়াছড়ির সাপ্তাহিক হাটবাজার হলেও তেমন দেখা যায়নি দূর দূরান্ত থেকে আসা কোনো পাহাড়ি ক্রেতা ও বিক্রেতাকেও।

এদিকে অবরোধের সময় যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী বলে জানিয়েছে খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা।ওসি বলেন, ‘গত মঙ্গলবার মারমা কিশোরীকে ধর্ষণের ঘটনায় বুধবার দুপুরে শয়ন শীল (১৯) নামে এক তরুণকে সেনাবাহিনীর সহায়তায় গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনায় ভুক্তভোগীর বাবা তিন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় এ মামলা দায়ের করেন। আরও ২ আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com