1. admin@jagratakhobor.com : admin-ferdous :
ফটিকছড়িতে ছেলের হত্যা মামলায় প্রধান আসামি মা - জাগ্রত খবর - jagrata Khobor
১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ৯:৩৩|
শিরোনামঃ
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বরিশালে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার বরিশাল শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম

ফটিকছড়িতে ছেলের হত্যা মামলায় প্রধান আসামি মা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ১১৩ বার পড়েছেন
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি::ফটিকছড়ির ভূজপুর থানার নারায়ণহাট ইউনিয়নে আলোচিত কামরুল হাসান কাউসার (২১) হত্যা মামলার প্রধান আসামি করা হয়েছে নিহতের মা হামিদা বেগমকে। নিহত কাউসারের নানী ফরিদা বেগম বাদী হয়ে ভূজপুর থানায় নিজ মেয়েকে (হামিদা বেগম) নাতি হত্যার প্রধান আসামি করে মামলা দায়ের করেন।পুলিশ ঘটনার দিন জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হামিদা বেগমকে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার (৭ অক্টোবর) আদালতে সোপর্দ করে।ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুল আলম এর সত্যতা নিশ্চিত করেছেন।নিহত কাউসারের নানী ফরিদা বেগম বলেন, সে মা হয়ে ছেলেকে হত্যা করেছে, এমন জঘন্য কাজ পৃথিবীতে আর হতে পারে না। স্বামী প্রবাসে থাকার সুযোগে সে পরকীয়ায় আসক্ত হয়ে পড়ে। করিম নামের এক সিএনজি চালকের সঙ্গে তার সম্পর্ক ছিল। আমরা আগেও সন্দেহ করেছিলাম, কিন্তু মেয়ে বলে চুপ ছিলাম। এখন নিশ্চিত হয়েছি সেই করিমের সাথেই আমার মেয়ের অনৈতিক সম্পর্ক ছিল।ফরিদা বেগম আরও জানান, আমার নাতি রাজা’র মতো ছিল। সেই ছেলেকে তারা বৈদ্যুতিক শর্ট, ব্লেড দিয়ে খুচিয়ে, পিটিয়ে মধ্যযুগীয় কায়দায় হত্যা করেছে। পুলিশের সামনেই সে (হামিদা) সব স্বীকার করেছে।  ঘটনার পর সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরে আসেন নিহতের পিতা কামাল ভুঁইয়া। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, ওই সিএনজি চালক করিমের সঙ্গে আমার স্ত্রীর আচরণে অনেক আগেই সন্দেহ হয়েছিল। কিছু বললে বলতেন আত্মীয়। আমি ওর ওপর কঠোর হতে পারিনি, কারণ ছেলে সন্তানের মান-সম্মানের কথা ভেবে চুপ থেকেছি। কিন্তু শেষ পর্যন্ত সে আমার একমাত্র সন্তানকে হত্যা করল। আমি তার সর্বোচ্চ শাস্তি চাই।ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুল আলম বলেন, নিহতের নানী বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। প্রধান আসামি হামিদা বেগমকে আদালতে সোপর্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে, যা তদন্তের স্বার্থে এখনই প্রকাশ করা যাচ্ছে না। দোষীদের কেউই ছাড় পাবে না।উল্লেখ্য, গত সোমবার (৬ অক্টোবর) সকালে ভূজপুর থানা পুলিশ নারায়ণহাট ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইদিলপুর বাউদ্দার পাড় এলাকার পণ্ডিত বাড়িতে নিজের শয়নকক্ষ থেকে কামরুল হাসান কাউসারের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। ঘটনার পর প্রাথমিক তদন্তে সন্দেহজনকভাবে তার মা হামিদা বেগমকে আটক করে পুলিশ।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com