1. admin@jagratakhobor.com : admin-ferdous :
এলজিইডি অফিসের উচ্চমান সহকারী আজিজুরের বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ - জাগ্রত খবর - jagrata Khobor
১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| বিকাল ৪:২৪|

এলজিইডি অফিসের উচ্চমান সহকারী আজিজুরের বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ২৭৬ বার পড়েছেন
  • যশোর প্রতিনিধি::এলজিইডি অফিসের উচ্চমান সহকারী হিসেবে কর্মরত মোঃ আজিজুর রহমানের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের তথ্য উঠে এসেছে।যশোর এলজিইডি কার্যালয়ে কর্মরত থাকা অবস্থায় গত মাসের ২১ তারিখে উচ্চমান সহকারী মোঃ আজিজুর রহমান গ্রাহকের নিকট থেকে অফিস কক্ষের ভিতরে ঘুষের টাকা নিতে দেখা গেছে ভিডিও ফুটেজে, ভিডিও ফুটেজে দেখা যায়, গ্রাহকের কাছ থেকে সরাসরি ঘুষের টাকা নিচ্ছেন।অনুসন্ধান টিমের সাংবাদিকরা যশোর এলজিইডি কার্যালয়ে অনিয়ম দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের সাথে জড়িত থাকা উচ্চমান সহকারী আজিজুর রহমানের ঘুষ নেওয়ার সত্যতা নিশ্চিত করতে কাজ শুরু করেন।অনুসন্ধানে উঠে আসে অনিয়ম দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের সঠিক তথ্য সাংবাদিক ক্যামেরার ভিডিও ফুটেজে। আজিজুর রহমানকে দেখা যায় গ্রাহকের কাছ থেকে ঘুষের টাকা নিতে।অনুসন্ধানের সাংবাদিকরা অনেক দিন ধরে চেষ্টা করে আসছিলেন আজিজুর রহমানের বিরুদ্ধে ঘুষ নেয়ার যে অভিযোগ ছিল তার উপর ভিত্তি করে সঠিক তথ্য সংগ্রহে মাঠে নামে তথ্য সংগ্রহের সময় ভিডিও ফুটেজে দেখা যায় ঘুষের টাকা নিচ্ছেন তিনি।অবশেষে যশোর এলজিইডি কার্যালয়ের ঘুষ বাণিজ্যের সাথে সরাসরি জড়িত থাকা উচ্চমান সহকারী আজিজুর রহমানের ঘুষ নেয়ার ভিডিও ক্যামেরায় ধরা পডে।সাংবাদিকরা যশোর এলজিইডি কার্যালয়ে আজিজুর রহমানের সাথে কথা বলতে অফিসে গেলে অফিসে তাকে পাওয়া যায়নি, অফিস থেকে বলেন তিনি যশোর থেকে অন্য জেলায় চলে গেছেন। পরে উচ্চমান সহকারী মোঃ আজিজুর রহমানকে ফোন দিয়ে ঘুষ নেওয়ার বিষয় জানতে চাইলে তিনি বলেন আমি কার কাছ থেকে টাকা নিয়েছি কে আপনাকে বলেছে তার নাম কি, বাসা কোথায় তিনি বলেন ঘুষের টাকা আদান প্রদান করেছি কার কাছে শুনেছেন এসব মিথ্যা কথা আমি কখনো এই ধরনের কাজ করিনি।গ্রাহকের কাছ থেকে টাকা নিয়েছেন মানতে রাজি নন আজিজুর রহমান, তিনি আরো বলেন আমি এই ধরনের কাজ করিনি আমি কোন ঘুষ বাণিজ্যের সাথে জড়িত নয়।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com