1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি হবে ‘উইদাউট আওয়ামী লীগ: হাসনাত আবদুল্লাহ - জাগ্রত খবর - jagrata Khobor
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ৮:১৬|
শিরোনামঃ
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ঘরে কর্মক্ষেত্রে বাড়ছে নারীর প্রতি সহিংসতা, সমাজ নীরব কেন? বাবুগঞ্জে হাঁস নিয়ে বিরোধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃত্যু মাটির ওপরে দাঁড়িয়ে একমাত্র ক্ষমতা দেখাতে পারে জনগণ : তথ্যমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি মোটরসাইকেল চোরচক্রের আস্তানা পুরাতন গাড়ি ক্রয়-বিক্রয়ের দোকান ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বরখাস্ত হলেন জেলে ট্রলার থেকে চাঁদা নেওয়া পাথরঘাটার দুই নৌ-পুলিশ

বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি হবে ‘উইদাউট আওয়ামী লীগ: হাসনাত আবদুল্লাহ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ১৭৫ বার পড়েছেন
জাগ্রত খবর::জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি গঠিত হবে উইদাউট আওয়ামী লীগ। আমরা সেই নির্মাণকাজ ইতিমধ্যে শুরু করেছি।’ শুক্রবার (১৮ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের চাষাড়ার বিজয়স্তম্ভে অনুষ্ঠিত ‘জুলাই পদযাত্রা’–পরবর্তী পথসভায় তিনি এ মন্তব্য করেন।সম্প্রতি গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলার প্রসঙ্গ টেনে হাসনাত বলেন, ‘গত পরশু আমাদের ওপর হামলার মাধ্যমে আওয়ামী লীগ নিজেদের জন্য আর কোনো ক্ষমার সুযোগ রাখেনি। যেমন কিয়ামতের পর তওবা গ্রহণ হয় না, তেমনি এ দলেরও আর কোনো ক্ষমা নেই।তিনি বলেন, ‘যারা দুই দিন ধরে খুনিদের পক্ষ নিচ্ছেন, তারা আসলে আওয়ামী লীগের ডেড লিস্টে নেই, বরং ব্যবসা ও ব্যাকডোর ডিপ্লোম্যাসিতে যুক্ত।আওয়ামী লীগের সঙ্গে আপসকে ‘মৃত্যুর পরোয়ানা’ আখ্যা দিয়ে তিনি আরও বলেন, ‘যারা সেই মঞ্চে ছিলেন—কারও জামাই, কারও শালা—তারা আজ চুপ হয়ে আছেন। কিন্তু আমরা চুপ থাকতে পারি না।হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আজ যারা টিভি, কলম আর বিবেক বিক্রি করেছেন, তারা বুদ্ধিপাপী। আপনারা কোম্পানির কাছে আপনার বুদ্ধিজীবিতা বর্গা দিয়েছেন, আর আমরা আমাদের জীবনের দায় জনগণের কাছে সঁপে দিয়েছি। আপনাদের দিয়ে বাংলাদেশ গড়া যাবে না।তিনি দাবি করেন, ‘আওয়ামী লীগের পতন কোনো নির্বাচন বা গণতান্ত্রিক প্রক্রিয়ায় হয়নি। এটি ছিল একটি গণঅভ্যুত্থানের ফল। সেই অভ্যুত্থানই আজ নতুন বাংলাদেশ নির্মাণের পথ দেখিয়েছে।সভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্যসচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, যুগ্ম আহ্বায়ক তাসনুভা জাবিন, মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com