1. admin@jagratakhobor.com : admin-ferdous :
ঢাকা-১৮ আসনে মান্নার মনোনয়নপত্র বৈধ ঘোষণা - জাগ্রত খবর - jagrata Khobor
২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| সকাল ৮:১৪|
শিরোনামঃ
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বরিশালে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার বরিশাল শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম

ঢাকা-১৮ আসনে মান্নার মনোনয়নপত্র বৈধ ঘোষণা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ১৪৯ বার পড়েছেন
জাগ্রত নিউজ::ঢাকা-১৮ সংসদীয় আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। হলফনামা ও আয়কর রিটার্নে তথ্যে অসামঞ্জস্যতার কারণে প্রথমে তার মনোনয়নপত্র স্থগিত রাখা হলেও পরবর্তীতে সংশোধিত কাগজপত্র জমা দেওয়ার পর যাচাই-বাছাই শেষে তাকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয়।শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন ঢাকা-১৮ আসনের রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী। তিনি জানান, নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংশোধনীসহ সঠিক নথিপত্র জমা দেওয়ায় ইসি সন্তুষ্ট হয়েছে।এর আগে শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রাথমিক ফল ঘোষণার সময় মান্নার মনোনয়ন সাময়িকভাবে স্থগিতের কথা জানানো হয়। তখন তার হলফনামা ও আয়কর রিটার্নের তথ্যে গরমিলের বিষয়টি উল্লেখ করা হয়। মান্নার প্রতিনিধিরা সংশোধনের জন্য সময় চাইলে রিটার্নিং কর্মকর্তা এক ঘণ্টা সময় মঞ্জুর করেন।পরবর্তীতে নির্ধারিত সময়ের মধ্যে সংশোধিত কাগজপত্র জমা দেওয়া হলে যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।মনোনয়ন বৈধ ঘোষণার পর প্রতিক্রিয়ায় মাহমুদুর রহমান মান্না বলেন,এর আগেও আমি কয়েকবার নির্বাচনে অংশ নিয়েছি। তবে এবারের পথ যে এতটা কঠিন হবে, তা আগে কখনো দেখিনি। আজ নির্বাচন কমিশন আমাকে বৈধ ঘোষণা করেছে। এ জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com