1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বরিশালে ব্যবসায়ীদের পিকনিকে মারামারি, পাঁচজনের নামে চাঁদাবাজী মামলা - জাগ্রত খবর - jagrata Khobor
১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| সকাল ৯:৪০|

বরিশালে ব্যবসায়ীদের পিকনিকে মারামারি, পাঁচজনের নামে চাঁদাবাজী মামলা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৯৭ বার পড়েছেন
জাগ্রত নিউজ:: বরিশাল সদর উপজেলার চরমোনাইতে বাজার ব্যবসায়ীদের পিকনিকে তুচ্ছ ঘটনায় দুই গ্রুপে সংঘর্ষ হয়েছে। এতে উভয় গ্রুপে একাধিক ব্যক্তি আহত হয়েছে। শনিবার (১৯ জুলাই) রাতে চরমোনাই ইউনিয়নের শালুকা মীরা বাড়ি বাজারে এ ঘটনা ঘটে। পরে চাঁদাবাজীর অভিযোগ এনে পাঁচ ব্যবাসায়ীর নামে মামলা করেছেন ব্যবসায়ী মামুন হাওলাদার। মঙ্গলবার (২২ জুলাই) বরিশাল বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলী আদালতে মামলা নং-সি.আর ১৫৫২।মামলার আসামিরা হলেন- চরমোনাই ইউনিয়নের চরখানম এলাকার আদম আলী শিকদারের ছেলে শাহ আলম শিকদার, এফাজ উদ্দিন হাওলাদারের ছেলে নিজামুল হক হাওলাদার, আব্দুল হাকিম শরীফের ছেলে বাহাদুর শরীফ, মোখলেছুর রহমান খানের ছেলে আয়নাল হক খান, মৃত আফসের হাওলাদারের ছেলে হারুনুর রশিদ হাওলাদার। এছাড়া অজ্ঞতনামা ৪/৫ জনকে আসামি করা হয়েছে।মামলার বাদী মামুন বলেন- আমি একজন অসহায় ব্যবসায়ী। আমার আর্থিক অবস্থা তেমন সচ্ছল নয়। চাঁদা না দেয়ায় আমার উপর নির্মম নির্যাতন চালানো হয়েছে। আমি এর বিচার চাই।অভিযুক্ত শাহ আলম শিকদার বলেন- ব্যবসায়ীদের মধ্যে তর্ক-বির্তকের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা বিভ্রান্তকর তথ্য প্রচারের পাশাপাশি আমাদের বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র চলছে। সকল ব্যবসায়ীর সর্বসম্মতিক্রমে এক নৈশ ভোজের আয়োজন করা হয়। নৈশভোজের লাইটিং এর দায়িত্ব দেওয়া হয় বাজারের ডেকোরেটর ব্যবসায়ী মামুন হাওলাদারকে। সন্ধ্যায় লাইটিং সিস্টেমে সমস্যার সৃষ্টি হয়। বাজার ব্যবসায়ী মো. বাহাদুর শরীফ লাইটিং সিস্টেমের সমস্যা সমাধান করতে বলে মামুনকে। বিষয়টি নিয়ে দুই জনের মধ্যে তর্ক-বির্তকের একপর্যায় মামুন ইট দিয়ে আঘাত করলে বাহাদুর শরীফের ডান হাতের কব্জি রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিষয়টি সমাধান করা হয় এবং পরবর্তীতে সকলে মিলে একত্রে রাতের খাবার খাই।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com