1. admin@jagratakhobor.com : admin-ferdous :
ভোলায় যৌতুক মামলায় স্বামীর জামিন মঞ্জুর হওয়ায় এজলাসেই স্ত্রীর বিষপান - জাগ্রত খবর - jagrata Khobor
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| দুপুর ১:৪১|
শিরোনামঃ
প্রশাসনিক স্বচ্ছতা ও সততার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমানা আফরোজ বরিশালে মানবপাচার চক্রের মূলহোতা ইলিয়াস গ্রেপ্তার বরিশাল পুলিশ মো. মনির হোসেনের সিমাহীন সম্পদ বাবুগঞ্জে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বরিশাল সদর উপজেলায় খাল খননে বরাদ্দের কোটি টাকা ফেরৎ মীরগঞ্জে আরিয়াল খাঁ নদীর ভাঙনরোধে জিওব্যাগ ফেলা কার্যক্রমের উদ্বোধন একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র: সার্জিও গর প্রধানমন্ত্রী স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, ধর্ম যার যার রাষ্ট্র সবার : তথ্যমন্ত্রী প্রকাশিত সংবাদের প্রতিবাদ সাহেবের হাটে হাতুরে ডাক্তারের ফের ভূল চিকিৎসায় বৃদ্ধ মূত্যুর পথে

ভোলায় যৌতুক মামলায় স্বামীর জামিন মঞ্জুর হওয়ায় এজলাসেই স্ত্রীর বিষপান

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৬১ বার পড়েছেন
ভোলা প্রতিনিধি:: ভোলায় যৌতুক দাবি ও দ্বিতীয় বিয়ে করার অভিযোগে করা মামলায় স্বামীর জামিন মঞ্জুর হওয়ায় আদালতের এজলাসে বিষ পান করেছেন তারাভানু (৪৫) নামের এক নারী। আজ বুধবার বেলা একটার দিকে জেলা ও দায়রা জজ আদালত ভবনের বোরহানউদ্দিন উপজেলা আমলি (ম্যাজিস্ট্রেট) আদালতে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও উপস্থিত লোকজন তাঁকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন।আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী তারাভানুর বাবার বাড়ি জামালপুর জেলায়। তিনি ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ছোট মানিকা গ্রামের বাহারউদ্দিনের বিরুদ্ধে যৌতুক ও দ্বিতীয় বিয়ে করার অভিযোগে একটি মামলা করেন। আজ আদালতে সেই মামলার অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। শুনানিতে আসামি বাহারউদ্দিনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আপসের শর্তে তাঁর জামিন মঞ্জুর করেন আদালত এবং মামলার অন্য দুই আসামিকে (শ্বশুর-শাশুড়ি) অভিযোগ থেকে অব্যাহতি দেন।প্রত্যক্ষদর্শী আইনজীবী ও আদালতে থাকা কয়েকজন বলেন, আপসের শর্তে স্বামীর জামিনের আদেশ শোনার পরপরই তারাভানু ক্ষোভে ফেটে পড়েন। তিনি আদালতের মধ্যেই নিজের ব্যাগ থেকে ছোট একটি বোতল বের করে বিষ পান করেন। সঙ্গে সঙ্গেই এজলাসের সামনে লুটিয়ে পড়েন তিনি। ঘটনার পরপরই বিচারক এজলাস ত্যাগ করেন এবং সাময়িকভাবে আদালতের কক্ষ ফাঁকা করে দেওয়া হয়।ভোলা আদালত পুলিশের পরিদর্শক সেখ মো. নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আদালতের ভেতর গৃহবধূর বিষপানের ঘটনার পরপরই পুলিশ ও উপস্থিত সবার সহযোগিতায় দ্রুত তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়।সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক তৈয়বুর রহমান বলেন, রোগীকে হাসপাতালে আনার পর দ্রুত পাকস্থলী পরিষ্কার করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন, তবে রোগীকে এখনই আশঙ্কামুক্ত বলা যাচ্ছে না। তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com