নলছিটি প্রতিনিধি::ঝালকাঠির নলছিটি উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসে ভুয়া দাতা সেজে দলিল রেজিস্ট্রেশন করার সময় ভুয়া বিক্রেতাকে শনাক্ত করে দলিল জব্দ ও দলিল লেখকের লাইসেন্স স্থগিত করেছেন সাব রেজিস্ট্রার নাহিদ জাহান মুনা।সোমবার (১৩ জুলাই) বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলা সাব রেজিস্ট্রাার অফিসে এ ঘটনা ঘটে।সাব রেজিস্ট্রি অফিস ও প্রত্যাক্ষদর্শী সূত্রে জানা গেছে, নলছিটি দলিল লেখক সমিতির সদস্য রাজিব খলিফা ও সাব রেজিস্ট্রি অফিসের নকল নবীস প্রান্ত উপজেলার মোল্লারহাট ইউনিয়নের রাজাবাড়িয়া গ্রামের রাবেয়া বেগম নামের এক নারীকে দলিল সম্পাদন করাতে সাব রেজিস্ট্রার কার্যালয় হাজির করেন।সাব রেজিস্ট্রার নাহিদ জাহান মুনা’র ওই নারীকে সন্দেহ হলে তার জাতীয় সনদপত্র যাচাই-বাছাই করে দেখেন রাবেয়া নামের এক নারীকে জেসমিন সাজিয়ে দলিল সম্পাদনে হাজির করা হয়েছে।এমতাবস্থায় ওই নারীসহ সবাইকে বসিয়ে রেখে থানা পুলিশকে খবর দেয়া হয় এবং দলিল জব্দ করা হয়। এ খবরে উপজেলা সাব রেজিস্ট্রি অফিস পাড়ায় হইচই পড়ে যায়।এসময় সাময়ীক রেজিস্ট্রি কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।এবিষয়ে অভিযুক্ত দলিল লেখক রাজিব খলিফা বলেন, আমি জানতাম না সে অন্যের নামের দলিল দিতে এসেছেন। তিনি বোরকা পরিহিত ছিল।ওই দলিলে ১০/১৫ দাতা ছিল।সে যে জাল জালিয়াতির আশ্রয় নিবে বুঝতে পারিনি।সাব রেজিস্ট্রার নাহিদ জাহান মুনা জানান, আমার অফিসের আশপাশে একটি জাল জালিয়াতি চক্র সার্বক্ষণিক ভুয়া দলিল সম্পাদনের চেষ্টায় লিপ্ত আছে। আমরা সাবধানতার সাথে সঠিক সকল কাগজপত্র যাচাই-বাছাই করে দলিল সম্পাদন করে থাকে। দলিল লেখকের সহযোগিতায় ওই নারী ভুয়া দলিল সম্পাদনের চেষ্টা করেছিল। আমরা তাকে সনাক্ত করেছি এবং দলিল জব্দ করেছে রেখেছি। লেখক ও ভুয়া দাতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।