1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বরিশাল মেহেন্দিগঞ্জের তালুকদা চরে বিধবা নারীর রোপিত গাছ জোরপুর্ব ক কেটে নেয়ার অভিযোগ - জাগ্রত খবর - jagrata Khobor
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| রাত ৩:৩২|
শিরোনামঃ
প্রশাসনিক স্বচ্ছতা ও সততার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমানা আফরোজ বরিশালে মানবপাচার চক্রের মূলহোতা ইলিয়াস গ্রেপ্তার বরিশাল পুলিশ মো. মনির হোসেনের সিমাহীন সম্পদ বাবুগঞ্জে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বরিশাল সদর উপজেলায় খাল খননে বরাদ্দের কোটি টাকা ফেরৎ মীরগঞ্জে আরিয়াল খাঁ নদীর ভাঙনরোধে জিওব্যাগ ফেলা কার্যক্রমের উদ্বোধন একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র: সার্জিও গর প্রধানমন্ত্রী স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, ধর্ম যার যার রাষ্ট্র সবার : তথ্যমন্ত্রী প্রকাশিত সংবাদের প্রতিবাদ সাহেবের হাটে হাতুরে ডাক্তারের ফের ভূল চিকিৎসায় বৃদ্ধ মূত্যুর পথে

বরিশাল মেহেন্দিগঞ্জের তালুকদা চরে বিধবা নারীর রোপিত গাছ জোরপুর্ব ক কেটে নেয়ার অভিযোগ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ১১ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক::বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের তালুকদারচর গুচ্ছগ্রাম এলাকায় এক বিধবা নারীর বসতঘরের পেছনে থাকা প্রায় ৫০ হাজার টাকা মূল্যের চাম্বল, রেইন্ট্রি ও মেহগনি গাছ জোরপূর্বক কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগকারী সুমা বেগম জানান, তিনি মৃত জয়নাল রাজের বিধবা কন্যা। বর্তমানে কর্মসূত্রে ঢাকায় অবস্থান করছেন।,একই এলাকার বারেক হাংয়ের ছেলে মামুন হাং এবং টুংগিবাড়িয়া ইউনিয়নের জব্বার হাংয়ের ছেলে মোতালেব লোকজন নিয়ে গত বুধবার তার বসতঘরের পেছনের গাছ কাটতে শুরু করেন। স্থানীয় সূত্রে জানা যায়, গাছ কাটার সময় কয়েকজন বাসিন্দা বিষয়টি নিয়ে সুমা বেগমের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করেন। তখন তিনি জানান, তিনি কোনো গাছ বিক্রি করেননি এবং কাউকে গাছ কাটার অনুমতিও দেননি। এরপর স্থানীয়দের বাধার মুখে গাছ কাটা বন্ধ হয়ে যায় বলে অভিযোগ রয়েছে। এদিকে, অভিযোগকারী আরও দাবি করেন, অভিযুক্ত মামুন হাং অতীতে বরিশাল-৪ আসনের সাবেক সংসদ সদস্য পঙ্কজ নাথের অনুসারী হিসেবে এলাকায় বিভিন্ন অপকর্মে জড়িত ছিলেন। এ বিষয়ে মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”ভুক্তভোগী সুমা বেগম ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com