1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বরিশালে মানবপাচার চক্রের মূলহোতা ইলিয়াস গ্রেপ্তার - জাগ্রত খবর - jagrata Khobor
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| সন্ধ্যা ৭:৪৮|
শিরোনামঃ
প্রশাসনিক স্বচ্ছতা ও সততার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমানা আফরোজ বরিশালে মানবপাচার চক্রের মূলহোতা ইলিয়াস গ্রেপ্তার বরিশাল পুলিশ মো. মনির হোসেনের সিমাহীন সম্পদ বাবুগঞ্জে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বরিশাল সদর উপজেলায় খাল খননে বরাদ্দের কোটি টাকা ফেরৎ মীরগঞ্জে আরিয়াল খাঁ নদীর ভাঙনরোধে জিওব্যাগ ফেলা কার্যক্রমের উদ্বোধন একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র: সার্জিও গর প্রধানমন্ত্রী স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, ধর্ম যার যার রাষ্ট্র সবার : তথ্যমন্ত্রী প্রকাশিত সংবাদের প্রতিবাদ সাহেবের হাটে হাতুরে ডাক্তারের ফের ভূল চিকিৎসায় বৃদ্ধ মূত্যুর পথে

বরিশালে মানবপাচার চক্রের মূলহোতা ইলিয়াস গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৫ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদ:: ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নেয়া, পরে ভুক্তভোগীকে লিবিয়ায় আটকে রেখে নির্যাতন এবং মুক্তিপণ আদায়ের অভিযোগে অভিযুক্ত মানবপাচার চক্রের অন্যতম মূলহোতা ইলিয়াস ফকিরকে গ্রেপ্তার করেছে র‌্যাব।বরিশাল ও মাদারীপুরে দায়ের হওয়া একাধিক মানবপাচার মামলার এই আসামিকে শুক্রবার (৩১ জুলাই) সিরাজগঞ্জ থেকে গ্রেপ্তার করে র‌্যাব-১২। পরে শুক্রবার রাত ১১টার দিকে তাকে বরিশালের গৌরনদী মডেল থানায় হস্তান্তর করা হয়। শনিবার তাকে বরিশালের মানবপাচার প্রতিরোধ ও দমন বিশেষ ট্রাইব্যুনালে হাজির করার কথা রয়েছে।গ্রেপ্তার ইলিয়াস ফকির গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের বড়দিয়া গ্রামের আক্কাস ফকিরের ছেলে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, তার বিরুদ্ধে বরিশাল ও মাদারীপুরে অন্তত ৪টি মানবপাচার মামলা রয়েছে। এর মধ্যে মাদারীপুরের ৩টি মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছেন।মামলার তথ্য অনুযায়ী, বরিশালের গৌরনদী উপজেলার ভুরঘাটা গ্রামের বাসিন্দা রাসেল বেপারীকে ইতালিতে পাঠানোর আশ্বাস দেন ইলিয়াস ফকির। চুক্তি অনুযায়ী গত বছরের ২৩ নভেম্বর রাসেলের পরিবারের কাছ থেকে ২০ লাখ টাকা গ্রহণ করে দালালচক্র।পরদিন রাসেলকে প্রথমে শ্রীলঙ্কায় নেয়া হয়। এরপর বিভিন্ন ধাপে সৌদি আরব, কুয়েত ও মিশর হয়ে তাকে লিবিয়ায় নিয়ে যায় পাচারকারীরা। সেখানে আটকে রেখে তার ওপর শারীরিক নির্যাতন চালানো হয়। নির্যাতনের ভিডিও ধারণ করে পরিবারের কাছে পাঠিয়ে ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।স্বজনদের দাবি, রাসেলের প্রাণ বাঁচাতে বাধ্য হয়ে তারা বিভিন্ন ব্যাংক হিসাব ও নগদে আরও প্রায় ২৪ লাখ টাকা পরিশোধ করেন। তবুও প্রতিশ্রুতি অনুযায়ী তাকে ইতালিতে পাঠানো হয়নি। দীর্ঘ ৭ মাস পর গত ১৬ জুন বিমানযোগে রাসেলকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়।দেশে ফিরে ১২ জুলাই বরিশালের মানবপাচার প্রতিরোধ ও দমন বিশেষ ট্রাইব্যুনালে ইলিয়াস ফকিরসহ ১০ জনকে আসামি করে মামলা করেন রাসেল। মামলার তদন্তের একপর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় ইলিয়াসের অবস্থান শনাক্ত করে সিরাজগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব।তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ইলিয়াস ফকির দীর্ঘদিন ধরে সক্রিয় একটি আন্তঃদেশীয় মানবপাচার চক্রের সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে। বিদেশে উচ্চ বেতনের চাকরি ও ইউরোপে পাঠানোর প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করাই ছিল চক্রটির কৌশল। পরে অনেককে লিবিয়াসহ বিভিন্ন দেশে আটকে রেখে নির্যাতনের মাধ্যমে আরও অর্থ আদায় করা হতো বলে অভিযোগ রয়েছে।গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, লিবিয়ায় নির্যাতনের শিকার এক যুবকের দায়ের করা মানবপাচার মামলার প্রধান আসামি ইলিয়াস ফকিরকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। এছাড়া তার বিরুদ্ধে থাকা অন্যান্য মামলার গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com