1. admin@jagratakhobor.com : admin-ferdous :
ক্ষমতা ধরে রাখার মানসিকতা দেশকে পিছিয়ে নেবে : ধর্ম উপদেষ্টা - জাগ্রত খবর - jagrata Khobor
১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ৮:৪৪|
শিরোনামঃ
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বরিশালে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার বরিশাল শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম

ক্ষমতা ধরে রাখার মানসিকতা দেশকে পিছিয়ে নেবে : ধর্ম উপদেষ্টা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ২৮৭ বার পড়েছেন

চট্রগ্রাম প্রতিনিধি::ক্ষমতা ধরে রাখার মানসিকতাই দেশকে পিছিয়ে নেবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন।বুধবার দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে আরবি বিভাগের আয়োজিত ‘আন্তর্জাতিক আরবি ভাষা দিবস’ উপলক্ষ্যে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।ধর্ম উপদেষ্টা বলেছেন, ক্ষমতা ধরে রাখার মানসিকতাই এ দেশকে পিছিয়ে নেবে। চেয়ারে কেউ একবার বসলে সে আর ছাড়তে চায় না। আমরা তৈরি হয়ে আছি। যেহেতু ১২ ফেব্রুয়ারি নির্বাচন, নতুন সরকার শপথ নিলেই আমরা বিদায় নিয়ে চলে যাব। আমাদের মধ্যে কোনো দুঃখবোধ নাই। যতটুকু আল্লাহ তায়ালা সুযোগ দিয়েছেন, কাজ করে যাচ্ছি।আলোচনা সভায় আরবি ভাষার গুরুত্ব উল্লেখ করে তিনি বলেন, আরবি ভাষা কেবল ধর্মীয় কারণে নয়, বরং অর্থনৈতিক, কূটনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের দেশে অসংখ্য মাদরাসা ও আরবি বিভাগ থাকা সত্ত্বেও দক্ষ জনবলের অভাব রয়েছে। আমি সংশ্লিষ্টদের আহ্বান জানাব শিক্ষার্থীদের আরবির দক্ষতা বাড়াতে, কারণ দক্ষ আরবি শিক্ষার্থীদের জন্য পুরো বিশ্বের দরজা খোলা।খালিদ হোসেন বলেন, আরবি ভাষা পৃথিবীর প্রায় ২৫টিরও বেশি দেশের সরকারি ভাষা। এ ভাষার গুরুত্ব অনেক। ধর্মীয়, অর্থনৈতিক, কূটনীতিক, বাণিজ্যিক, শ্রমবাজার ইত্যাদি বহু ক্ষেত্রে আরবি ভাষার চাহিদা ব্যাপক। যে দেশগুলো ফ্রান্সের কলোনি ছিল, সেসব দেশে আজও সাহিত্য-সংস্কৃতির ভাষা হিসেবে আরবি গুরুত্বপূর্ণ ভাষা। আরবি বিভাগে যারা পড়েন, তাদের জন্য পুরো বিশ্বের স্কলারশিপের দরজা খোলা।তিনি বলেন, আমার একটা রাজনৈতিক পরিচয় আছে। কিন্তু যেই মাত্র আমি বাংলাদেশ সরকারের উপদেষ্টার চেয়ারে বসেছি, আমার কোনো দলীয় পরিচয় নেই। তাহলে বিশ্ববিদ্যালয়গুলো কেন একটা নির্দিষ্ট রাজনৈতিক কেন্দ্রে পরিণত হবে? আমরা ইতোপূর্বে দেখেছি, রাজনীতির বাইরে এই বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ হয়নি। এইটা একটা দুঃখজনক লিগ্যাসি। পৃথিবীর অন্য কোনো দেশে এমনটা নেই। তবে, আমরা আশা রাখি, এই ব্যবস্থার পরিবর্তন হবে ইনশাল্লাহ।এ সময় ধর্ম উপদেষ্টা চবির আরবি বিভাগের ২৫ জন শিক্ষার্থীকে এককালীন বৃত্তির ব্যবস্থা করে দেওয়ার আগ্রহ প্রকাশ করেন। এছাড়া, তিনি চবি ক্যাম্পাসে একটি ‌‘ইসলামিক ফাউন্ডেশন কর্নার’ প্রতিষ্ঠার কথা জানান। তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমরা একটা ইসলামিক ফাউন্ডেশন কর্নার করতে চাই। প্রশাসন উদ্যোগ নিলে আমরা অর্থায়ন করব।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরবি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার। সঞ্চালনা করেন বিভাগের অধ্যাপক ও বিশ্ববিদ্যালয় নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক ড. ফরিদুদ্দিন।আলোচনা সভায় গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com