1. admin@jagratakhobor.com : admin-ferdous :
জনগণকে আস্থায় রাখুন নেতাকর্মীদেরকে তারেক রহমান - জাগ্রত খবর - jagrata Khobor
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ৯:৪০|
শিরোনামঃ
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ঘরে কর্মক্ষেত্রে বাড়ছে নারীর প্রতি সহিংসতা, সমাজ নীরব কেন? বাবুগঞ্জে হাঁস নিয়ে বিরোধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃত্যু মাটির ওপরে দাঁড়িয়ে একমাত্র ক্ষমতা দেখাতে পারে জনগণ : তথ্যমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি মোটরসাইকেল চোরচক্রের আস্তানা পুরাতন গাড়ি ক্রয়-বিক্রয়ের দোকান ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বরখাস্ত হলেন জেলে ট্রলার থেকে চাঁদা নেওয়া পাথরঘাটার দুই নৌ-পুলিশ

জনগণকে আস্থায় রাখুন নেতাকর্মীদেরকে তারেক রহমান

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৯৭ বার পড়েছেন
জাগ্রত ডেস্ক:: যুবদলের নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের আস্থায় থাকুন, জনগণকে আস্থায় রাখুন। তাদের আস্থার প্রতিদান দিন। কারণ যে নেতৃত্ব জনগণের আস্থা অর্জন করতে পারে, সেই-ই প্রকৃত নেতা। আর জনগণের সহায়তা ছাড়া নেতৃত্ব দেয়া সম্ভব নয়। মানুষ এখন কথামালায় নয়, প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে চায়।সোমবার (৪ আগস্ট) রাজধানীতে যুবদলের এক সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।তারেক রহমান বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়। মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে কাজ করছে বিএনপি।আগামীর নীতি জনগণের উন্নয়নের রাজনীতি। ভোটের অধিকার ও বাক স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপি। জনগণই বিএনপির একমাত্র শক্তি।ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে— এমনটা উল্লেখ করে তিনি বলেন, তবে শুধু অতীতের সাফল্যই নয়, ভবিষ্যতের পথও নির্ধারণ করবে জনগণের আস্থা।এ সময় শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও কর্মসংস্থান নিয়ে বিএনপির পরিকল্পনার কথা জানান তারেক রহমান। জানালেন, বিএনপি আগামীতে সরকার গঠন করলে কর্মক্ষম জনগণকে প্রশিক্ষণের মাধ্যমে তৈরি করে কর্মসংস্থান তৈরি করা হবে। ক্ষমতায় গেলে বিএনপি মানুষের ভোটের অধিকার ও বাক স্বাধীনতা নিশ্চিত করবে বলে প্রতিশ্রুতিও দেন তারেক রহমান।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com