1. admin@jagratakhobor.com : admin-ferdous :
ঢাকা-৮ আসনে ইনকিলাব মঞ্চের কেউ নির্বাচনে দাঁড়াবেন না - জাগ্রত খবর - jagrata Khobor
২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| ভোর ৫:০৯|
শিরোনামঃ
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বরিশালে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার বরিশাল শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম

ঢাকা-৮ আসনে ইনকিলাব মঞ্চের কেউ নির্বাচনে দাঁড়াবেন না

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৪ বার পড়েছেন
জাগ্রত প্রতিবেদন::শহীদ শরিফ ওসমান হাদির মতো যোগ্যতাসম্পন্ন না হয়ে ওঠা পর্যন্ত ইনকিলাব মঞ্চের কেউ ঢাকা-৮ আসনে নির্বাচনে প্রার্থী হবেন না বলে জানিয়েছেন প্ল্যাটফর্মটির সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের। তিনি বলেন, ‘কোনো সিমপ্যাথি (সহানুভূতি) নিয়ে আমরা নির্বাচনে দাঁড়াইতে চাই না। ইনকিলাব মঞ্চ কোনো দিন সিমপ্যাথির রাজনীতি করবে না। এটার নিশ্চয়তা দিচ্ছি।সোমবার বিকালে রাজধানীর শাহবাগের অবরোধ কর্মসূচি থেকে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব এ ঘোষণা দেন।এর আগে দুপুর সোয়া ২টা থেকে ওসমান হাদির খুনিদের গ্রেফতার ও বিচার দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেন তারা। গত শুক্রবার থেকে প্রতিদিন শাহবাগ মোড়ে অবরোধ কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ।আবদুল্লাহ আল জাবের বলেন, অনেকেই ঢাকা-৮ আসনে ইনকিলাব মঞ্চের কেউ যাতে নির্বাচন করে, সেই অনুরোধ করছেন। ইনকিলাব মঞ্চ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সাংস্কৃতিক আন্দোলন ও রাজনৈতিক চাপ সৃষ্টিকারী সংগঠন। শহীদ ওসমান হাদি ইনকিলাব মঞ্চ থেকে নির্বাচনে অংশ নেননি। তিনি একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে চেয়েছিলেন। আমরা কয়েকজন তাঁর পক্ষে দাঁড়িয়েছিলাম। শহীদ ওসমান হাদির ইনকলাব মঞ্চ কোনো দিন ক্ষমতার কাছে নিজেকে বর্গা দেবে না। কোনো দিন ক্ষমতার মুখাপেক্ষী হবে না।তিনি বলেন, ওসমান হাদি রাজনীতি করতে আসেননি। আগামী দিনে বাংলাদেশের রাজনীতি কেমন হবে, সেটা বিনির্মাণ করতে এসেছিলেন। আগামী দিনেও বাংলাদেশের রাজনীতি কেমন হবে, তার রূপরেখা ঠিক করে দেবে ইনকিলাব মঞ্চ।রাজনৈতিক দলগুলোর উদ্দেশে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব বলেন, বিএনপি, জামায়াত, এনসিপি প্রত্যেকের নিজস্ব রাজনৈতিক এজেন্ডা থাকবে। কিন্তু জনগণ আপনাদেরকে হাদি হত্যার বিচারের জন্য পাশে চায়। আপনারা যদি বিচারের জন্য সোচ্চার না হন, আগামী নির্বাচনে জনগণ আপনাদের সোচ্চার করে দেবে।ইনকিলাব মঞ্চের সদস্যসচিব বলেন, যারা শুধু ক্ষমতায় যাওয়ার জন্য শহীদ ওসমান হাদির নাম ব্যবহার করতে চায়, তারা সফল হবে না। জনগণ আবেগ দিয়ে নয়, আগের হিসাব ও বর্তমান হিসাব মিলিয়েই ভোট দেবে।আবদুল্লাহ আল জাবের বলেন, যারা খুনিদের জামিন করিয়েছে কিংবা টক শোতে গিয়ে শহীদ ওসমান হাদিকে গিনিপিগ বলে হেয় করেছে—তাদের বিরুদ্ধে রাজনৈতিক দলটি কোনো ব্যবস্থা নেয়নি। আপনি জানাজায় আসবেন, কিন্তু বহিষ্কার করবেন না—তা হতে পারে না। কবর জিয়ারত করবেন, কিন্তু দায় নেবেন না—তা হতে পারে না।উপদেষ্টাদের উদ্দেশে আবদুল্লাহ আল জাবের বলেন, ঢাকা শহরে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। আমি মনে করি না বর্তমান কোনো উপদেষ্টা এখানে এসে আমাদের সঙ্গে দাঁড়াতে পারবেন। তারা এখন কম্বলের নিচে। রাষ্ট্র যেন কম্বলের নিচে ঘুমাচ্ছে। কিন্তু জনগণ রাষ্ট্রের পাহারাদার হয়ে এখানে দাঁড়িয়ে আছে। ওসমান হাদি খুনের সঙ্গে যে রাঘববোয়ালরা জড়িত, তাদের নাম প্রকাশ করুন। জনগণ আপনাদের পাহারা দেবে। আর যদি কোনোভাবে রাঘববোয়ালদের সঙ্গে সমঝোতায় আসেন, আপনারা ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ক্ষমতায় থাকবেন না।শাহবাগে অবস্থান কর্মসূচি নিয়ে জনগণকে ভোগান্তিতে ফেলার অপপ্রচার করা হচ্ছে বলে উল্লেখ করে তিনি বলেন, শাহবাগ একটি গুরুত্বপূর্ণ জায়গা হলেও এর বিকল্প পথ রয়েছে। এখানে আসা মানুষগুলো কি ভাড়া করে আনা? এই শীতের মধ্যে তারা কি টাকার জন্য বসে আছেন? খুনিদের বিচারের দাবিতে তারা এখানে অবস্থান করছেন। সুতরাং যতই অপপ্রচার চালান, শহীদ ওসমান হাদির হত্যাকারীদের বিচার নিশ্চিত না করা পর্যন্ত এখান থেকে কেউ যাবে না।আইন উপদেষ্টার সমালোচনা করে আবদুল্লাহ আল জাবের বলেন, গতকালকেও আমরা দেখেছি জুলাইয়ের আসামিদের জামিন দেওয়া হয়েছে। মাননীয় আইন উপদেষ্টা আপনার কাছে জানতে চাই- আপনি কোনোভাবে দায় এড়াতে পারেন না। আইন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সরাসরি রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত থাকে। আপনারা দায় এড়াতে পারেন না।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com