1. admin@jagratakhobor.com : admin-ferdous :
দেশকে পুরোপুরি ফ্যাসিবাদ মুক্ত করতে হবে : ঝালকাঠিতে নাহিদ ইসলাম - জাগ্রত খবর - jagrata Khobor
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| রাত ১২:২১|
শিরোনামঃ
প্রশাসনিক স্বচ্ছতা ও সততার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমানা আফরোজ বরিশালে মানবপাচার চক্রের মূলহোতা ইলিয়াস গ্রেপ্তার বরিশাল পুলিশ মো. মনির হোসেনের সিমাহীন সম্পদ বাবুগঞ্জে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বরিশাল সদর উপজেলায় খাল খননে বরাদ্দের কোটি টাকা ফেরৎ মীরগঞ্জে আরিয়াল খাঁ নদীর ভাঙনরোধে জিওব্যাগ ফেলা কার্যক্রমের উদ্বোধন একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র: সার্জিও গর প্রধানমন্ত্রী স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, ধর্ম যার যার রাষ্ট্র সবার : তথ্যমন্ত্রী প্রকাশিত সংবাদের প্রতিবাদ সাহেবের হাটে হাতুরে ডাক্তারের ফের ভূল চিকিৎসায় বৃদ্ধ মূত্যুর পথে

দেশকে পুরোপুরি ফ্যাসিবাদ মুক্ত করতে হবে : ঝালকাঠিতে নাহিদ ইসলাম

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ৫৩৩ বার পড়েছেন
প্রতিনিধি ঝালকাঠি :: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘বিচার সংস্কার ছাড়া নির্বাচন জনগণ মেনে নেবে না। যারা বিচার সংস্কার ছাড়া নির্বাচনের পরিকল্পনা করে তারাই নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত।রবিবার (১৩ জুলাই) বিকেলে এনসিপি নেতৃবৃন্দ একটি গ্রুপের দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে ঝালকাঠি শহরের কাপুড়িয়া পট্টিতে গিয়ে অবস্থান নেয় এবং সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করে এসব কথা বলেন।নাহিদ ইসলাম বলেন, চাঁদার জন্য ঢাকায় একজনকে পাথর দিয়ে হত্যা করা হয়েছে। দখল, চাঁদাবাজি, ছিনতাই, কমিশনের রাজনীতি করতে চায়, বাংলাদেশের মানুষ যেভাবে হাসিনাকে বিদায় করেছে সেভাবে তাদেরও বিদায় করবে।তিনি বলেছেন, স্বৈরাচার সরকার জোর করে ১৬ বছর ক্ষমতায় টিকে ছিল। মানুষের প্রতি এমন কোন নির্যাতন নাই যা তারা করে নাই। একটি দল মনে করে শুধু নির্বাচন হলেই সব সংস্কার হয়ে যাবে। হাসিনাও তাই মনে করত। বাংলাদেশ থেকে হাসিনা পালিয়েছে কিন্তু তার সিস্টেম রয়ে গেছে।সমাবেশে নাহিদ ইসলাম আরও বলেন- শুধু আওয়ামী লীগ দেশ ছেড়ে গেলেই হবেনা। দেশকে পুরোপুরি ফ্যাসিবাদ মুক্ত করতে হবে। যারা জনগনের বিরুদ্ধে যাবে তাদের সাথে ঐক্য করা সম্ভব হবেনা। আমরা কোন মাফিয়া দল হতে চাইনা। প্রশাসনকে দলীয়করণ করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।এরআগে জাতীয় নাগরিক পার্টির দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে ১৩ তম দিনে ঝালকাঠিতে এ কর্মসূচির অংশ হিসেবে বিকাল ৫টায় কলেজ মোড় সড়ক দিয়ে ফায়ার সার্ভিসের মোড় হয়ে শহর প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানেই অনুষ্ঠিত হয় সমাবেশ।অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখপাত্র ডেপুটি সামান্তা শারমিন, ডা. তাসনিম জারাসহ জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় কমিটি, বরিশাল ও ঝালকাঠির স্থানীয় নেতৃবৃন্দ।সমাবেশে যোগ দেবার পূর্বে নেতৃবৃন্দ নেছারাবাদ দরবার শরীফে হযরত কায়েদ সাহেব হুজুরের মাজার জিয়ারত করেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com