1. admin@jagratakhobor.com : admin-ferdous :
পদ্মা সেতুতে ৯ ঘণ্টায় কোটি টাকার টোল আদায় - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
হাসিনার পতনের আগে ইউনূসকে দায়িত্ব নেওয়ার আহ্বান করেন কে, জানালেন শফিকুল আলম ঢাকায় ৭শ অতিরিক্ত শিক্ষক, গ্রামে হাহাকার ক্লাস নেই, দিন কাটে আড্ডায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি তিন লাখ কপি ছাপার পর ধরা পড়ল গুরুতর ত্রুটি সংখ্যাগরিষ্ঠতা নেই, তবু ক্ষমতায় থাকার পথে নেতানিয়াহু ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ সতর্কতা জারি ঢামেকের অ্যাম্বুলেন্স সিন্ডিকেট নিয়ন্ত্রণে পাঁচ হোতা বিএনপির এমপি আজিজের আপত্তিকর ভিডিও ভাইরাল ! বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ ইসরায়েলে ক্ষমতার অঙ্কে জট, নেতানিয়াহুর সামনে চার পথ বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

পদ্মা সেতুতে ৯ ঘণ্টায় কোটি টাকার টোল আদায়

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ২০৮ বার পড়েছেন
জাগ্রত নিউজ::পদ্মা সেতু দিয়ে দক্ষিণবঙ্গের ২১ জেলার কোটি মানুষ বাড়ি ফিরতে শুরু করেছেন। আজ মঙ্গলবার ভোর থেকেই সেতুর উত্তর টোল প্লাজার মুন্সীগঞ্জের লৌহজং এলাকায় যাত্রীবাহী দূরপাল্লার বাস, ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের বাড়তি চাপ রয়েছে। তবে অন্যান্য বছরের মতো ছুটি শুরুর প্রথম দিনে টোল প্লাজা অভিমুখে বড় জটলা নেই।পদ্মা সেতু সাইট অফিসের অতিরিক্ত পরিচালক শেখ ইশতিয়াক আহমেদ গণমাধ্যমকে জানান, সোমবার (১৬ মার্চ) মধ্যরাত ১২টা থেকে মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ৯টা পর্যন্ত মাওয়া দিয়ে সেতু পার হয়েছে ১০ হাজার ৩৮০টি যানবাহন। এসময় টোল আদায় হয় ১ কোটি ৩ লাখ ৫১ হাজার টাকা। এ প্রান্তে প্রতি মিনিটে সর্বমোট ১০টি লেন দিয়ে মোটরসাইকেলসহ ৪৫-৫০টি যানবাহন পারাপার করছি আমরা।এবার যাত্রীচাপ মোকাবিলায় আমরা আগেভাগেই টোল প্লাজার সবকটি বুথ পুরোপুরি প্রস্তুত করেছি। প্রতিটি বুথে অতিরিক্ত লোকবল আনা হয়েছে। যানবাহনের বিশৃঙ্খলা রোধে নিরাপত্তাকর্মীও বাড়ানো হয়েছে। মোটরসাইকেল লেন একটি থেকে বাড়িয়ে তিনটি করা হয়েছে। বড় যানবাহনের জন্য ইটিসিসহ (স্বয়ংক্রিয় টোল আদায় পদ্ধতি) ৭টি লেন সচল রয়েছে। পাশাপাশি আমরা আমাদের টোল প্লাজার পাশে যাত্রীদের জন্য টয়লেট ও নিরাপদ পানির ব্যবস্থা চালু করেছি।মুন্সীগঞ্জ পুলিশ সুপার মেনহাজুল আলম জানান, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জ অংশ ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জ অংশে ৫ শতাধিক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। বিশেষ করে রাতের বেলা কোথাও যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই চেষ্টা করা হচ্ছে।তিনি আরও বলেন, পদ্মা সেতু এলাকায় সার্বক্ষণিক আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। বিশৃঙ্খল বা অপ্রীতিকর যে কোনো পরিস্থিতি মোকাবিলায় আমরা কাজ করছি।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com