1. admin@jagratakhobor.com : admin-ferdous :
পাকিস্তানের পর ভূমিকম্পে কাঁপল এশিয়ার আরেক দেশ - জাগ্রত খবর - jagrata Khobor
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ৩:৩৮|
শিরোনামঃ
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ঘরে কর্মক্ষেত্রে বাড়ছে নারীর প্রতি সহিংসতা, সমাজ নীরব কেন? বাবুগঞ্জে হাঁস নিয়ে বিরোধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃত্যু মাটির ওপরে দাঁড়িয়ে একমাত্র ক্ষমতা দেখাতে পারে জনগণ : তথ্যমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি মোটরসাইকেল চোরচক্রের আস্তানা পুরাতন গাড়ি ক্রয়-বিক্রয়ের দোকান ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বরখাস্ত হলেন জেলে ট্রলার থেকে চাঁদা নেওয়া পাথরঘাটার দুই নৌ-পুলিশ

পাকিস্তানের পর ভূমিকম্পে কাঁপল এশিয়ার আরেক দেশ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৮৭ বার পড়েছেন
জাগ্রত নিউজ::জাপানের মধ্যাঞ্চলের নাগানো প্রিফেকচারে শনিবার (১৮ এপ্রিল) ৫ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে।   তবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।জাপান আবহাওয়া সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটি স্থানীয় সময় দুপুর ১টা ২০ মিনিটে আঘাত হানে এবং এর গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার। ওমাচি শহরে অনুভূত হওয়া এই ভূ-কম্পের তীব্রতা রিখটার স্কেলে ‘আপার ৫’ রেকর্ড করা হয়।তবে শক্তিশালী কম্পন অনুভূত হলেও এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।এর আগে, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ও খাইবার পাখতুনখোয়া প্রদেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সকালে অনুভূত হওয়া এই ভূ-কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৫।  তবে এতে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।পাকিস্তানের জাতীয় ভূকম্পন কেন্দ্রের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৭টা ৪৪ মিনিটে ইসলামাবাদ ও আশপাশের এলাকায় ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৫। ভূমিকম্পের সময় অনেক মানুষ আতঙ্কে ঘরবাড়ি ও কর্মস্থল ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com