1. admin@jagratakhobor.com : admin-ferdous :
পুলিশের পোশাক পরে ডাকাতি, আটক ২ - জাগ্রত খবর - jagrata Khobor
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সন্ধ্যা ৭:৫৬|
শিরোনামঃ
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ঘরে কর্মক্ষেত্রে বাড়ছে নারীর প্রতি সহিংসতা, সমাজ নীরব কেন? বাবুগঞ্জে হাঁস নিয়ে বিরোধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃত্যু মাটির ওপরে দাঁড়িয়ে একমাত্র ক্ষমতা দেখাতে পারে জনগণ : তথ্যমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি মোটরসাইকেল চোরচক্রের আস্তানা পুরাতন গাড়ি ক্রয়-বিক্রয়ের দোকান ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বরখাস্ত হলেন জেলে ট্রলার থেকে চাঁদা নেওয়া পাথরঘাটার দুই নৌ-পুলিশ

পুলিশের পোশাক পরে ডাকাতি, আটক ২

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১৩৭ বার পড়েছেন
মোংলা প্রতিনিধি::বাগেরহাটের রামপালে পুলিশের পোশাক পরে ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় ডাকাত দলের প্রধানসহ দুইজনকে আটক করা হয়েছে। রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার (২৯ আগস্ট) সকালে মোল্লাহাট এলাকা থেকে তাদেরকে আটক করে। আটককৃতরা হলেন- ডাকাত দলের প্রধান ও নরসিংদী জেলার মাধবদি উপজেলার তারা মিয়ার ছেলে মো. রিয়াজ (৩০) এবং অপরজন গাজীপুর জেলার সদর উপজেলার সাইদলু হোসেনের ছেলে আল আমিন (৪০)। তাদেরকে রামপাল থানায় এনে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছেন রামপাল থানার ওসি আতিকুর রহমান। তিনি বলেন, এ ঘটনায় জড়িত আরও ৫/৬ জন অভিযানের সময় পালিয়ে যায়। তবে তাদের আটকে অভিযান অব্যাহত রয়েছে। রামপাল থানার ওসি আতিকুর রহমান জানান, উপজেলার গৌরম্ভা ইউনিয়নের চিত্রা গ্রামের আসাদের বাড়িতে বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত ২টায় পুলিশের পোশাক পরে সংঘবদ্ধ একটি দল ডাকাতি করে। এ সময় ওই বাড়ি থেকে তারা নগদ পাঁচ লাখ টাকা ও বেশ কয়েক ভরি স্বর্ণালংকার ডাকাতি করে পালিয়ে যায় তারা। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে প্রযুক্তি ব্যবহার করে শুক্রবার (২৯ আগস্ট) সকাল ৭টায় ডাকাত দলের প্রধান রিয়াজ ও তার সহযোগী আল আমিনকে আটক করা হয়। এ সময় এই ডাকাত দলের ৫/ ৬ জন পালিয়ে যায়। তিনি বলেন, এ সময় আটককৃতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত মোবাইল জ্যামার, দুইটি ককটেল, চার সেট পুলিশের পোশাক, ডাকাতি করা ৫ লাখ ১৬ হাজার টাকা, গ্রিল ও গ্যাস কাটার এবং তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে শনিবার (৩০ আগস্ট) বাগেরহাট জেলা আদালতে পাঠানো হবে বলেও জানান ওসি।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com