1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বেন-গুরিয়নসহ ইসরাইলের ৪ গুরুত্বপূর্ণ স্থানে ইয়েমেনের হামলা - জাগ্রত খবর - jagrata Khobor
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সকাল ৯:০৭|
শিরোনামঃ
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ঘরে কর্মক্ষেত্রে বাড়ছে নারীর প্রতি সহিংসতা, সমাজ নীরব কেন? বাবুগঞ্জে হাঁস নিয়ে বিরোধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃত্যু মাটির ওপরে দাঁড়িয়ে একমাত্র ক্ষমতা দেখাতে পারে জনগণ : তথ্যমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি মোটরসাইকেল চোরচক্রের আস্তানা পুরাতন গাড়ি ক্রয়-বিক্রয়ের দোকান ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বরখাস্ত হলেন জেলে ট্রলার থেকে চাঁদা নেওয়া পাথরঘাটার দুই নৌ-পুলিশ

বেন-গুরিয়নসহ ইসরাইলের ৪ গুরুত্বপূর্ণ স্থানে ইয়েমেনের হামলা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১০৮ বার পড়েছেন
জাগ্রত নিউজ::তেলআবিবে অবস্থিত বেন-গুরিয়ন বিমানবন্দরসহ দখলদার ইসরাইলের ৪টি গুরুত্বপূর্ণ স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। মোট পাঁচটি ড্রোন ও একটি প্যালেস্টাইন-২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এ হামলা চালানো হয়। বুধবার (৩০ জুলাই) পৃথক বিবৃতিতে এ দাবি করে হুথি আনসারুল্লাহ নিয়ন্ত্রিত ইয়েমেনের সামরিক বাহিনী।বিবৃতিতে ইয়েমেনি বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন, প্রথম হামলায় ইসরাইল অধিকৃত ইয়াফা এলাকায় দুটি ড্রোন দিয়ে একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়। দ্বিতীয় ও তৃতীয় হামলায় যথাক্রমে আশকেলন ও নেগেভ (নাকাব) অঞ্চলে ইসরাইলি সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করে আরও তিনটি ড্রোন পাঠানো হয়। সব অভিযান সফল হয়েছে দাবি করে বিবৃতিতে বলা হয়, যতদিন পর্যন্ত গাজায় আগ্রাসন বন্ধ না হবে এবং অবরোধ না তোলা হবে, ততদিন হামলা অব্যাহত থাকবে।তবে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া একটি ড্রোন তারা সফলভাবে ভূপাতিত করেছে।এদিকে আরেক বিবৃতিতে ইয়াহিয়া সারি জানান, ইয়েমেনি বাহিনী তেলআবিবের বেন-গুরিয়ন বিমানবন্দরে একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে বিমানবন্দরটির বিমান চলাচল ব্যাহত হয়েছে।ইয়েমেনি মুখপাত্র বলেন, তাদের বাহিনী ইসরাইলের বেন গুরিয়ন বিমানবন্দরে ‘প্যালেস্টাইন-২’ নামক একটি নতুন হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সফল হামলা চালিয়েছে।ইয়েমেনের সরকারি টেলিভিশন আল-মাসিরাহ-এর বরাতে জানা যায়, সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেন, ‘একটি বিশেষ সামরিক অভিযানে দখলদার ইয়াফা অঞ্চলের আল-লোদ বিমানবন্দর লক্ষ্য করে ‘প্যালেস্টাইন-২’ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। আল্লাহর মেহেরবানীতে এ অভিযান সফল হয়েছে। এর ফলে লক্ষাধিক দখলদার ইসরাইলি আশ্রয়কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং বিমানবন্দর কার্যক্রম বন্ধ হয়ে গেছে’।ব্রিগেডিয়ার সারি আরও জানান, ‘দখলদার ইসরাইলের অব্যাহত আগ্রাসন এবং গাজায় চলমান অবরোধের প্রেক্ষিতে দমন-পীড়িত ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ানো এবং প্রতিরোধ আন্দোলনকে সমর্থন জানাতেই এই অভিযান চালানো হয়েছে’।তিনি বলেন, ইয়েমেন একটি আরব রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনিদের প্রতি নৈতিক, ধর্মীয় এবং মানবিক দায়িত্ববোধ থেকে ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত রাখবে’।কী আছে ‘প্যালেস্টাইন-২ক্ষেপণাস্ত্রে?যদিও ক্ষেপণাস্ত্রটির প্রযুক্তিগত বিশদ এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, তবে এটিকে ‘হাইপারসনিক’ হিসেবে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ এটি শব্দের গতির চেয়ে বহু গুণ দ্রুতগামী, যা প্রতিরক্ষা ব্যবস্থার জন্য চরম চ্যালেঞ্জ তৈরি করে।২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় চলমান ইসরাইলি হামলার প্রতিক্রিয়ায় ইয়েমেনের হুথি-নিয়ন্ত্রিত সেনাবাহিনী বারবার ইসরাইলগামী জাহাজ এবং স্থল লক্ষ্যবস্তুতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। এবার তারা ইসরাইলের ভেতরে কেন্দ্রস্থল তেলআবিবে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলার দাবি করল।এ হামলার আন্তর্জাতিক প্রতিক্রিয়া বা ইসরাইলের পক্ষ থেকে কোনো প্রতিউত্তর এখনো প্রকাশ পায়নি। তবে যদি এই দাবি সত্য হয়, তবে এটি মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মোড়।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com