1. admin@jagratakhobor.com : admin-ferdous :
ভারতের ভোটার তালিকায় ৩ কোটি বাংলাদেশি, অভিযোগ অমিত শাহ*র - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
ভারতের ভোটার তালিকায় ৩ কোটি বাংলাদেশি, অভিযোগ অমিত শাহ*র ১২ কেজি এলপিজির দাম বাড়ল আগৈলঝাড়ায় ভ্যানচালকের ঘরে দুটি কবর, ঝাড়ফুঁক নিতে জনতার ভিড় কাজিরহাটে জমি নিয়ে বিরোধ শাশুড়ি ও পুত্রবধূ কে কুপিয়ে জখমের ঘটনায় মামলা গ্রেপ্তার- ১ ফ্যামিলি কার্ডের সুফল প্রকৃত বঞ্চিতদের কাছে পৌঁছাতে হবে: বিভাগীয় কমিশনার এখন যারা আন্দোলনের নামে সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ২০০ কারখানা ছুটি ঘোষণা আশুলিয়ায় পুলিশ-শ্রমিক সংঘর্ষে আহত ১৫০, কাভার্ড ভ্যানে আগুন জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর গাজীপুর অঞ্চলে দেড়শোর মতো কারখানায় ছুটি ঘোষণা

ভারতের ভোটার তালিকায় ৩ কোটি বাংলাদেশি, অভিযোগ অমিত শাহ*র

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ৮ বার পড়েছেন
জাগ্রত নিউজ::ভারতের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে বিরোধী দল কংগ্রেসের সমালোচনার জবাবে কড়া অবস্থান নিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার দাবি, ভোটার তালিকায় ৩ কোটি বাংলাদেশি অনুপ্রবেশকারীর নাম রয়েছে। তাদের প্রকৃতপক্ষে কোনো অস্তিত্ব নেই। কংগ্রেস ও তাদের মিত্ররা অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটব্যাংক রক্ষা করতেই এসআইআর প্রক্রিয়ার বিরোধিতা করছে বলেও অভিযোগ করেন তিনি।
সোমবার তেলেঙ্গানার হায়দরাবাদে বিজেপির আয়োজিত এক মহাপদযাত্রায় অংশ নিয়ে এসব কথা বলেন অমিত শাহ।

এর আগের দিন দিল্লির রামলীলা ময়দানে এসআইআরের বিরুদ্ধে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সমাবেশের পরিপ্রেক্ষিতে এই বক্তব্য দেন তিনি।

ভোটার তালিকা থেকে প্রায় ১৩ কোটি ভোটারের নাম বাদ দেওয়ার বিরোধীদের অভিযোগের জবাবে অমিত শাহ বলেন, বাদ পড়া নামগুলোর মধ্যে প্রায় ৬ কোটি ২৫ লাখ ভোটার নতুন ঠিকানায় স্থানান্তরিত হয়েছেন। প্রায় ৩ কোটি ভোটারের মৃত্যু হয়েছে এবং প্রায় ১ কোটি নাম ছিল একাধিকবার তালিকাভুক্ত। বাকি ৩ কোটি ভোটারের কোনো অস্তিত্ব নেই বলে দাবি করেন তিনি। তাদের বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে উল্লেখ করেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী।

রাহুল গান্ধীকে আক্রমণ করে অমিত শাহ বলেন, কংগ্রেসের উদ্দেশ্য হলো ভুয়া ভোটের মাধ্যমে নির্বাচনে জয়লাভ করা। একজন ব্যক্তির নামে দুটি ভোট থাকলে তার একটি বাতিল করা উচিত কিনা, সেই প্রশ্নও তোলেন তিনি।

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডিকেও আক্রমণ করেন অমিত শাহ। তিনি বলেন, রাহুল গান্ধীর সঙ্গে মিলে যত চেষ্টাই করা হোক না কেন, বিজেপি প্রত্যেক অনুপ্রবেশকারীকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার পাশাপাশি দেশ থেকেও বিতাড়িত করার ব্যবস্থা করবে।

এসআইআরের কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নির্বাচনে জয়ী হয়েছেন— রাহুল গান্ধীর এমন বক্তব্যেরও বিরোধিতা করেন শাহ। তার যুক্তি, ২০১৪ ও ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি এসআইআর ছাড়াই জয়লাভ করেছিল। ২০২৪ সালের পর মহারাষ্ট্র, হরিয়ানা, দিল্লি ও বিহারেও বিজেপি বড় জয় পেয়েছে বলে উল্লেখ করেন তিনি।

অমিত শাহ বলেন, কংগ্রেস ও তাদের সহযোগীরা এসআইআর বন্ধ করতে চাইছে, কারণ অবৈধ অনুপ্রবেশকারীরা তাদের ভোটব্যাংকের অংশ। তবে বিজেপি এই ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার পক্ষে দৃঢ় অবস্থানে রয়েছে। তিনি বলেন, শুধু ভারতের নাগরিকরাই দেশটির নির্বাচনে ভোট দেওয়ার অধিকার পাবেন।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com