1. admin@jagratakhobor.com : admin-ferdous :
ভিডব্লিউবি চাল বিতরণে ঘুষ নেয়ার অভিযোগে ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ আটক ২ - জাগ্রত খবর - jagrata Khobor
১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ৪:১৪|

ভিডব্লিউবি চাল বিতরণে ঘুষ নেয়ার অভিযোগে ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ আটক ২

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১০৭ বার পড়েছেন
গলাচিপা প্রতিনিধি::পটুয়াখালীর গলাচিপায় চিকনিকান্দী ইউনিয়নে দুস্থ ও অসহায় নারীদের কাছ থেকে ভিডব্লিউবি’র আওতায় বিনামূল্যে সরকারি চাল দেওয়ার নামে ৩০০ টাকা করে ঘুষ নেওয়ার অভিযোগে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নাসির উদ্দিন ও তার সহযোগী মো. ইছাহাক মোল্লাকে সেনাবাহিনী আটক করে গলাচিপা থানায় সোপর্দ করেছে।মঙ্গলবার (১৫ জুলাই) আটককৃত  দুইজনকে আসামী করে চিকনিকান্দি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. মোহেবুল্লাহ বাদী হয়ে এজাহার দিলে দুপুরে আদালতের মাধ্যমে তাদের হাজতে পাঠানো হয়। ঘটনার বিষয়ে গলাচিপা থানার ওসি মো. আশাদুর রহমান বলেন, চিকনিকান্দী ইউনিয়নের সুবিধাবঞ্চিত নারীদের কাছ থেকে ৩০০ টাকা করে ঘুষ আদায়ের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।ঘটনা সূত্রে জানা যায়, চিকনিকান্দী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. মোহেবুল্লাহ বাদী হয়ে গলাচিপা থানায় দায়ের করা মামলায় উল্লেখ করেন—সুতাবাড়িয়া গ্রামের ২ নম্বর ওয়ার্ডের রুসিয়া বেগম, জায়েদা বেগম, সালমা বেগমসহ ৭২ জন দরিদ্র নারীকে ভিডব্লিউবি (ভালনারেবল উইমেন বেনিফিট) কর্মসূচির আওতায় ৩০ কেজি করে চাল দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে জনপ্রতি ৩০০ টাকা করে আদায় করেন চেয়ারম্যান নাসির উদ্দিন ও তার সহযোগী।তবে সোমবার (১৪ জুলাই) চাল বিতরণের সময় ওইসব নারীরা চাল না পেয়ে তাদের টাকা ফেরত চাইলে অভিযুক্তরা অস্বীকার করেন টাকা নেওয়ার বিষয়টি। এতে পরিষদ চত্বরে উত্তেজনা ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। খবর পেয়ে টহলরত সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে চেয়ারম্যান ও তার সহযোগীকে আটক করে।গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান বলেন, “সুবিধাবঞ্চিত নারীদের কাছ থেকে ঘুষ নেওয়া অত্যন্ত নিন্দনীয়। অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্তদের আটক রাখা হয় এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।উল্লেখ্য, ভিডব্লিউবি কর্মসূচির আওতায় দেশের দরিদ্র ও অসহায় নারীদের মাসিক খাদ্য সহায়তা হিসেবে চাল সরবরাহ করে সরকার। কিন্তু এই সহায়তা দেওয়ার পূর্বশর্ত হিসেবে ঘুষ আদায় করায় স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com