1. admin@jagratakhobor.com : admin-ferdous :
রাজনীতিতে আমরা মেধাবীদের সমাহার করতে চাই : সালাহউদ্দিন - জাগ্রত খবর - jagrata Khobor
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| দুপুর ১২:০৮|
শিরোনামঃ
আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম পাথরঘাটায় রাতে ঘুমিয়ে ছিলেন ঘরে, স*কা*লে রাস্তার পশে মি*ল*ল মরদেহ মির্জাগঞ্জে স*ন্ত্রা*সী হামলায় গর্ভপাত, হাসপাতালে কা*ত*রা*চ্ছে মাহিনুর বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি আট বিভাগেই বৃষ্টির আভাস

রাজনীতিতে আমরা মেধাবীদের সমাহার করতে চাই : সালাহউদ্দিন

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০১ বার পড়েছেন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাজনীতির সমস্ত ক্ষেত্রে আমরা মেধাবীদের সমাহার করতে চাই;  যারা দেশ ও জাতি গঠনে অনেক দূর চিন্তা করবে।রবিবার আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপ-২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে সালাহউদ্দিন বলেন, খেলাধুলাকে দলীয়করণ ও রাজনীতিকরণের বাইরে এনে নতুনভাবে এর উন্নয়নে কাজ করতে হবে। দেশের স্বাস্থ্য ও আত্মরক্ষায় ক্যারাটে প্রতিযোগিতার মতো অন্যান্য খেলাধুলা যেমন : ফুটবল, ক্রিকেট ও হকির সার্বিক উন্নয়নে বিএনপি কাজ করবে। ভবিষ্যতে উপজেলা পর্যায়েও পর্যাপ্ত খেলার মাঠ, ইনডোর ও আউটডোর গেমসের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।তিনি বলেন, খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে প্রতিযোগীরা নিজেদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পায়। খেলাধুলা তরুণদের মনোযোগ অন্যদিকে সরিয়ে নেয় এবং অপরাধপ্রবণতা কমায়। যেখানে খেলার মাঠ ও গ্রন্থাগার বেশি থাকে, সেখানে অপরাধের হার তুলনামূলকভাবে কম হয়।তিনি আরো বলেন, দেশে খেলার মাঠ কমে যাচ্ছে। ভবিষ্যতে সুযোগ পেলে পর্যাপ্ত মাঠের ব্যবস্থা করা হবে। এছাড়া, উপজেলা পর্যায়ে অন্তত একটি জিমনেশিয়াম প্রতিষ্ঠা করা হবে। উপজেলা পর্যায়ে সুযোগ-সুবিধা বাড়ানো গেলে সেখান থেকে অনেক মেধাবী খেলোয়াড় জাতীয় পর্যায়ে উঠে আসবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com