নিজস্ব প্রতিবেদক::বাকেরগঞ্জে জমিজমার বিরোধে পিটিয়ে সাইদুল ইসলাম সজীবকে হত্যা মামলার প্রধান আসামী মিলন খান (৪০) কে গ্রেফতার করেছে র্যাব-৮। আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে র্যাব-৮ ও র্যাব-১০ এর একটি চৌকস টীমের যৌথ অভিযানে গতকাল ১৩জুন ঢাকা ডেমরা থানার সারুলিয়া এলাকা থেকে মিলনকে আটক করা হয়। আটককৃত মিলন বাকেরগঞ্জের লোচনাবাদ গ্রামের মৃত রুস্তম আলী খানের পুত্র।মামলা সূত্রে জানা গেছে, গত ২৮ মার্চ বাকেরগঞ্জ থানাধীন ১২নং রঙ্গশ্রী ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ লোচনাবাদ গ্রামে জমিজমা বিরোধে মোঃ আবুল হোসেন খান (৫৮) ও তার পুত্র সাইদুল ইসলাম সজীব (২৬)’কে পিটিয়ে আহত করে। মৃত ভেবে তাদেরকে ফেলে যায় সন্ত্রাসীরা। সেই সন্ত্রাসী বাহিনীতে হামলায় নেতৃত্ব দিয়েছে মিলন খান সহ প্রায় ২০/২৫জন সন্ত্রাসী। ৩১ মার্চ রাত ০১:৩০ দিকে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাইদুল ইসলাম সজীব মৃত্যু বরন করেন। এ ঘটনায় নিহত সাইদুলের পিতা বাদী হয়ে বরিশালের বাকেরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।