1. admin@jagratakhobor.com : admin-ferdous :
লক্ষ্মীপুরে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪ জন আইসিইউতে - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
হাসিনার পতনের আগে ইউনূসকে দায়িত্ব নেওয়ার আহ্বান করেন কে, জানালেন শফিকুল আলম ঢাকায় ৭শ অতিরিক্ত শিক্ষক, গ্রামে হাহাকার ক্লাস নেই, দিন কাটে আড্ডায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি তিন লাখ কপি ছাপার পর ধরা পড়ল গুরুতর ত্রুটি সংখ্যাগরিষ্ঠতা নেই, তবু ক্ষমতায় থাকার পথে নেতানিয়াহু ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ সতর্কতা জারি ঢামেকের অ্যাম্বুলেন্স সিন্ডিকেট নিয়ন্ত্রণে পাঁচ হোতা বিএনপির এমপি আজিজের আপত্তিকর ভিডিও ভাইরাল ! বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ ইসরায়েলে ক্ষমতার অঙ্কে জট, নেতানিয়াহুর সামনে চার পথ বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

লক্ষ্মীপুরে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪ জন আইসিইউতে

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ১৪৬ বার পড়েছেন
লক্ষ্মীপুর প্রতিনিধি::লক্ষ্মীপুরের রামগতিতে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় চারজন দগ্ধ হয়েছেন। পরে গুরুতর অবস্থায় তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।শুক্রবার (৮ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান। তিনি জানান, গতকাল বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত সোয়া ৮টার দিকে দগ্ধদের জরুরি বিভাগে আনা হয়।দগ্ধরা হলেন—আমজাদ (৫০), যার শরীরের ৬৬ শতাংশ দগ্ধ; ফারুক (৪০), শরীরের ৪৫ শতাংশ দগ্ধ; আব্দুল খায়ের (৩২), শরীরের ৩৫ শতাংশ দগ্ধ এবং গনি খাঁ (৫০), শরীরের ৪০ শতাংশ দগ্ধ। গুরুতর অবস্থায় চারজনকেই নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে।ডা. শাওন বিন রহমান বলেন, দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় সবার অবস্থাই আশঙ্কাজনক। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com