1. admin@jagratakhobor.com : admin-ferdous :
শরীয়তপুরে শিশুকে ধর্ষণের অভিযোগ, ঢামেকে ভর্তি - জাগ্রত খবর - jagrata Khobor
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| দুপুর ১:৩৩|
শিরোনামঃ
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ঘরে কর্মক্ষেত্রে বাড়ছে নারীর প্রতি সহিংসতা, সমাজ নীরব কেন? বাবুগঞ্জে হাঁস নিয়ে বিরোধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃত্যু মাটির ওপরে দাঁড়িয়ে একমাত্র ক্ষমতা দেখাতে পারে জনগণ : তথ্যমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি মোটরসাইকেল চোরচক্রের আস্তানা পুরাতন গাড়ি ক্রয়-বিক্রয়ের দোকান ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বরখাস্ত হলেন জেলে ট্রলার থেকে চাঁদা নেওয়া পাথরঘাটার দুই নৌ-পুলিশ

শরীয়তপুরে শিশুকে ধর্ষণের অভিযোগ, ঢামেকে ভর্তি

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ১৫০ বার পড়েছেন
ফরিদপুর প্রতিনিধি::শরীয়তপুরের সদর উপজেলায় ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।গতকাল শনিবার গুরুতর অসুস্থ অবস্থায় ওই শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে শিশুটির বাবা পালং মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনায় অভিযুক্ত জামাল মাদবর নামের এক অটোরিকশা চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিশুটি নানা বাড়ির কাছে একটি দোকানে চকলেট ও বিস্কুট কিনতে যায়। দোকান বন্ধ থাকায় সেখানে থাকা অভিযুক্ত জামাল মাদবর শিশুটিকে আত্মীয় পরিচয় দিয়ে বিস্কুট চকলেট খাওয়ানোর কথা বলে তার বাড়িতে নিয়ে যান। বাড়িতে নিয়ে মেয়েটিকে ধর্ষণ করেন। চিৎকার করলে মেয়েটিকে বুঝিয়ে তার নানা বাড়ির কাছে এনে ছেড়ে দিয়ে যান অভিযুক্ত জামালের মা। বাড়ি ফেরার পর মেয়েটির শরীরে রক্ত দেখতে পান শিশুটির মা। এরপর ধর্ষণের ঘটনাটি মায়ের কাছে খুলে বলে শিশুটি।শিশুটির বাবা জানান, মেয়েটি অসুস্থ হয়ে পড়লে রাতেই স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সদর হাসপাতালে ভালো চিকিৎসা নেই। তাই উন্নত চিকিৎসার জন্য শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয় শিশুটিকে।পালং মডেল থানার ওসি মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, ‘৩০ জুলাই শিশুটির বাবা বাদী হয়ে একটি মামলা করেছেন। পরে সদর উপজেলার টাউন চিকন্দি বাজার থেকে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ধর্ষণের বিষয়টি স্বীকার করেছেন। গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com