1. admin@jagratakhobor.com : admin-ferdous :
সেই মহিষটিকে নেওয়া হলো প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে - জাগ্রত খবর - jagrata Khobor
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| রাত ১১:৪৬|
শিরোনামঃ
প্রশাসনিক স্বচ্ছতা ও সততার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমানা আফরোজ বরিশালে মানবপাচার চক্রের মূলহোতা ইলিয়াস গ্রেপ্তার বরিশাল পুলিশ মো. মনির হোসেনের সিমাহীন সম্পদ বাবুগঞ্জে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বরিশাল সদর উপজেলায় খাল খননে বরাদ্দের কোটি টাকা ফেরৎ মীরগঞ্জে আরিয়াল খাঁ নদীর ভাঙনরোধে জিওব্যাগ ফেলা কার্যক্রমের উদ্বোধন একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র: সার্জিও গর প্রধানমন্ত্রী স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, ধর্ম যার যার রাষ্ট্র সবার : তথ্যমন্ত্রী প্রকাশিত সংবাদের প্রতিবাদ সাহেবের হাটে হাতুরে ডাক্তারের ফের ভূল চিকিৎসায় বৃদ্ধ মূত্যুর পথে

সেই মহিষটিকে নেওয়া হলো প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৫১ বার পড়েছেন
জাগ্রত নিউজ::ডোনাল্ড ট্রাম্প’ নামের আলোচিত সেই মহিষটিকে রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানা থেকে সাভারে অবস্থিত বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআই) নেওয়া হয়েছে। নিয়মানুযায়ী কোয়ারেন্টাইনে রাখা হয়েছে মহিষটিকে।এর আগে গত রবিবার (২১ জুন) প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ মহিষটিকে বিএলআরআই কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের কর্মকর্তারা।ইতোমধ্যে বিএলআরআই কর্তৃপক্ষ মহিষটির বর্তমান অবস্থা পর্যবেক্ষণ ও গবেষণার লক্ষ্যে মহিষ উৎপাদন গবেষণা বিভাগের প্রধান ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা গৌতম কুমার দেবকে প্রধান করে ১৩ সদস্যের একটি কমিটি গঠন করেছে।বিএলআরআইয়ের মহিষ উৎপাদন গবেষণা বিভাগের প্রধান ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা গৌতম কুমার দেব জানান, মহিষটি যেহেতু চিড়িয়াখানায় ছিল, তাই আগামী ১৪ থেকে ২১ দিন পর্যন্ত একে কোয়ারেন্টাইনে রাখা হবে। এই সময়ে মহিষটি রোগমুক্ত কি না, তা নিশ্চিত করা এবং রোগমুক্ত রাখার বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে। এরপর মহিষটিকে কীভাবে গবেষণায় ব্যবহার করা যায়, তা নিয়ে ভাবা হবে।প্রসঙ্গত, গত কোরবানির ঈদের আগে মহিষটি নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় জিয়া উদ্দিন মৃধার ‘রাবেয়া অ্যাগ্রো ফার্মে’ লালন-পালন করা হচ্ছিল। মহিষটির ‘অসাধারণ চুল’ দেখে জিয়া উদ্দিনের ভাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে এর নাম রাখেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com