1. admin@jagratakhobor.com : admin-ferdous :
হাসিনার মৃত্যুদণ্ড বাস্তবায়ন হবে: সালাহউদ্দিন - জাগ্রত খবর - jagrata Khobor
১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| ভোর ৫:০৭|
শিরোনামঃ
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বরিশালে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার বরিশাল শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম

হাসিনার মৃত্যুদণ্ড বাস্তবায়ন হবে: সালাহউদ্দিন

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১৩৮ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক::জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এ দেশের মানুষ যেন তা দেখতে পায় এবং ভবিষ্যতে যারা রাষ্ট্র পরিচালনা করবে তারা যেন মনে রাখে-এই দেশে স্বৈরাচার ও ফ্যাসিবাদের কোনো স্থান নেই। গণতন্ত্র হত্যা করলে এ রকমই পরিণতি হবে।শনিবার (২২ নভেম্বর) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ‘স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের প্রজন্ম অতন্দ্র প্রহরী’ শীর্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম যৌথভাবে এ সমাবেশের আয়োজন করে।সালাহউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগ কখনো এ দেশের রাজনৈতিক দল ছিল না, কখনো গণতান্ত্রিক দল ছিল না। এটি ছিল গণতন্ত্রের মুখোশ পরা একটি মাফিয়া-ফ্যাসিস্ট শক্তি। তারা সব সময় সংবিধান লঙ্ঘনের মহাযজ্ঞ চালিয়েছে-সংসদে দাঁড়িয়েও করেছে।তিনি আরও বলেন, গণ-অভ্যুত্থান ও শত সহস্র শহীদের রক্তের বিনিময়ে দেশের মানুষ যে প্রত্যাশা জানিয়েছে তা হলো একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র। বৈষম্যমূলক রাষ্ট্রব্যবস্থা এ দেশের মানুষ চায় না। আমরা যদি এ জনপ্রত্যাশা পূরণে ব্যর্থ হই, ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তারাও ব্যর্থ হলে আবার ফ্যাসিবাদী রাজনীতির উৎপত্তি হতে পারে। তাই গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখতে হবে।সমাবেশে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা-৬ আসনের দলীয় এমপি পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, শেখ হাসিনা এখনো গুপ্ত সন্ত্রাসীদের দিয়ে নির্বাচন ঠেকানোর চেষ্টা করছে।দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশে আর আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না। নিজেদের মধ্যে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে।জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com