1. admin@jagratakhobor.com : admin-ferdous :
হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন তারেক রহমান - জাগ্রত খবর - jagrata Khobor
১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| রাত ১০:৫০|

হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন তারেক রহমান

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৩১৮ বার পড়েছেন
জাগ্রত নিউজ::লন্ডনে দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে দেশের পথে রওয়ানা হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরই মধ্যে তিনি বাসা থেকে বেরিয়ে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন।বুধবার বাংলাদেশ সময় রাত ৮টায় তিনি লন্ডনের বাসা থেকে হিথ্রো বিমানবন্দরের পথে রওয়ানা হন। অল্প সময়েই তারা বিমানবন্দরে পৌঁছে যান। তার সঙ্গে সফরসঙ্গী হিসেবে আছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।বৃহস্পতিবার বেলা ১১টা ৫০ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন বলে জানা গেছে। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানাবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা।তারেক রহমানের দেশে ফেরা ঘিরে দলের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক আবেগ-উচ্ছ্বাস ও উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। প্রবাসে দীর্ঘ সময় কাটানোর পর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে বিএনপির রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক ঘটনা হিসেবে দেখছেন দলটির নেতারা।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com