1. admin@jagratakhobor.com : admin-ferdous :
খুলনায় বিএনপি কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা - জাগ্রত খবর - jagrata Khobor
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ২:০১|
শিরোনামঃ
ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি মোটরসাইকেল চোরচক্রের আস্তানা পুরাতন গাড়ি ক্রয়-বিক্রয়ের দোকান ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বরখাস্ত হলেন জেলে ট্রলার থেকে চাঁদা নেওয়া পাথরঘাটার দুই নৌ-পুলিশ গৌরনদীতে বাড়িতে ঢুকে চুরির চেষ্টা, যুবককে ন্যাড়া করে পুলিশে দিল স্থানীয়রা যমুনা নদীর ভাঙনরোধে স্থায়ীভাবে বেড়িবাঁধ নির্মাণের কাজ চলছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল জেলা শাখার নতুন কমিটি ঘোষণা পাকিস্তানে একের পর এক হামলা, এবার সেনা চেকপোস্টে নিহত ২৭

খুলনায় বিএনপি কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ৬০ বার পড়েছেন
খুলনা প্রতিনিধি::খুলনা মহানগরীতে গাজী রফিক ওরফে ঢাকাইয়া রফিক (৪৫) নামের এক বিএনপি কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১২ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে মহানগরীর লবণচরা থানার অধীন মাথাভাঙার কাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।নিহত রফিকের বটিয়াঘাটা উপজেলার বাসিন্দা। তিনি স্থানীয় বিএনপির কর্মী বলে জানা গেছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি মোটরসাইকেলে করে এক দুর্বৃত্ত গাজী রফিকের তলপেটে গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা রফিককে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।বিষয়টি নিশ্চিত করেছেন লবণচরা থানার ওসি মোশাররফ হোসেন। তিনি বলেন, এ ঘটনার পর অভিযুক্তকে ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com