1. admin@jagratakhobor.com : admin-ferdous :
চট্টগ্রাম কাস্টম হাউজ একযোগে ২৯ এসি ডিসি বদলি - জাগ্রত খবর - jagrata Khobor
১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| বিকাল ৩:৫৯|

চট্টগ্রাম কাস্টম হাউজ একযোগে ২৯ এসি ডিসি বদলি

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ২৯২ বার পড়েছেন

চট্টগ্রাম::চট্টগ্রাম কাস্টম হাউজে একযোগে ২৯ জন এসি (সহকারী কমিশনার) ও ডিসিকে (উপ-কমিশনার) বদলি করা হয়েছে। মঙ্গলবার এ বদলি আদেশ জারি হলেও বৃহস্পতিবারের মধ্যে কর্মস্থল ত্যাগ করতে বলা হয়েছে উপ-কমিশনারদের। একইভাবে ২১ আগস্টের মধ্যে সহকারী কমিশনারদের কর্মস্থল ত্যাগ করতে বলা হয়। নয়তো স্বয়ংক্রিয়ভাবেই তাদের নিজ নিজ কর্মস্থলে অবমুক্ত ধরা হবে বলে আদেশে বলা হয়। ধারণা করা হচ্ছে, সাম্প্রতিক সময়ে কর্মবিরতি ও কমপ্লিট শাটডাউনের নামে কাস্টম হাউজকে অচল করে দেওয়া, সরকারকে জিম্মি করা এবং আমদানি-রপ্তানিকারকদের আর্থিক ক্ষতির মুখে ঠেলে দেওয়ার পরিপ্রেক্ষিতে একযোগে সব কর্মকর্তাকে বদলির মতো এমন কঠিন সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর। ইতিপূর্বে একটি হাউজ থেকে প্রায় সব কর্মকর্তাকে একযোগে এমন বদলির নজিরবিহীন বলছেন সংশ্লিষ্টরা।এদিকে এর আগে একই কারণে চট্টগ্রাম কাস্টম হাউজের কমিশনার মো. জাকির হোসেনকে চাকরি থেকেই বরখাস্ত করা হয়। অভিযোগ উঠে, চট্টগ্রাম কাস্টম হাউজ অচল করে দেওয়া এবং চট্টগ্রামের কর্মকর্তাদের ঢাকায় পাঠিয়ে আন্দোলনের নামে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) জিম্মি করার নেপথ্যে ভূমিকা রেখেছিলেন তিনি। এনবিআর বিলুপ্তিসহ বিভিন্ন দাবির আড়ালে মূলত সরকার পতনের ‘গোপন এজেন্ডা’ বাস্তবায়নই ছিল তাদের উদ্দেশ্য।চট্টগ্রাম বন্দরের পরিবহণ বিভাগ এক প্রতিবেদনে বলেছে, গত মে ও জুন মাসে দু’দিনের কমপ্লিট শাটডাউন এবং বিভিন্ন মেয়াদে ৫৯ ঘণ্টা কর্মবিরতি পালন করেন চট্টগ্রাম কাস্টমস কর্মকর্তারা। হাউজ অচল থাকায় এ সময়ে আমদানি ও রপ্তানিকারকরা সরাসরি সাড়ে ৫ কোটি টাকার আর্থিক ক্ষতির শিকার হয়েছেন। যদিও আমদানি-রপ্তানিকারকদের দাবি ক্ষতির পরিমাণ আরও কয়েকগুণ বেশি।তবে বদলি চট্টগ্রাম কাস্টম হাউজের উপ-কমিশনার মো. সাইদুল ইসলাম যুগান্তরকে বলেন, ‘কর্তৃপক্ষ যেটা ভালো মনে করেছে সেটাই করেছে। সরকারি কর্মকর্তা হিসাবে সরকারি আদেশ প্রতিপালন করাই আমাদের কাজ।’ চট্টগ্রাম কাস্টম হাউজের অতিরিক্ত কমিশনার তফসির উদ্দিন ভূঁইয়া যুগান্তরকে বলেন, বাজেটের পর পর এমনিতেই কর্মকর্তাদের বদলি করা হয়। এই বদলিও একটি রুটিন ওয়ার্ক। তবে কিছু কিছু কর্মকর্তা আছেন যাদের আনডিউ বদলি হয়েছে। অর্থাৎ হাউজে যোগ দিয়েছেন ২ বছর পূর্ণ হয়নি এমন কর্মকর্তারাও বদলির তালিকা রয়েছেন। তিনি বলেন, বদলি হওয়া অতিরিক্ত কমিশনার, যুগ্ম কমিশনার এবং উপ-কমিশনারদের সবাই বৃহস্পতিবার কর্ম থেকে অবমুক্ত হয়েছেন। রোববারের মধ্যে নতুন কর্মকর্তারা হাউজে যোগ দেবেন। আশা করছি কাজের কোনো সমস্যা হবে না। যেহেতু সহকারী কমিশনাররা ২১ আগস্ট পর্যন্ত আছেন তাই উপ-কমিশনাররা বদলি হয়ে গেলেও তাদের পেন্ডিং কাজ সহকারী কমিশনারদের নিয়ে করিয়ে নেওয়া যাবে।’ মঙ্গলবার এনবিআরের কাস্টমস ও ভ্যাট প্রশাসন শাখার দ্বিতীয় সচিব মোহাম্মদ আবুল মনসুর স্বাক্ষরে দুটি পৃথক বদলি আদেশ জারি করা হয়। এর আগে পৃথক আদেশে চট্টগ্রাম কাস্টম হাউজের অতিরিক্ত কমিশনার-২ রুহুল আমিন এবং যুগ্ম কমিশনার চপল চাকমাকেও বদলি করা হয়েছে।বদলি হওয়াদের মধ্যে ৯ জন উপ-কমিশনার ও ২০ জন সহকারী কমিশনার রয়েছেন। এর মধ্যে উপ-কমিশনার পদে চট্টগ্রাম কাস্টম হাউস থেকে খুলনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট (আপিল) কমিশনারেটে ইমাম গাজ্জালী, মো. সাইদুল ইসলাম, মো. কাউছার আলম, মমিনুল ইসলাম, কাজী রায়হানুজ্জামান, ঢাকা মূল্য সংযোজন কর নিরীক্ষায় মো. জাকারিয়া, জাতীয় রাজস্ব বোর্ডে অনুরূপা দেব, চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট (আপিল) কমিশনারেটে মো. বিল্লাল হোসেন, সিলেট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট (আপিল) কমিশনারেটে উম্মে নাহিদা আকতারকে বদলি করা হয়। সহকারী কমিশনার পদে চট্টগ্রাম কাস্টম হাউজ থেকে ঢাকা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট (আপিল) কমিশনারেটে মো. সাকিব হোসেন, মো. রাজিব হোসেন, মো. মেহেদী হাসান, মো. আইয়ুব, সিলেট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট (আপিল) কমিশনারেটে ইসলামুল হক, প্রদীপ দাস, সৌরভ দত্ত বিজয়, বেনাপোল কাস্টম হাউজে মুক্তা চৌধুরী, ঢাকা মূল্য সংযোজন কর-এ মো. ওয়াহিদুল হক সিউল, রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট (আপিল) কমিশনারেটে আফরিন জাহান নাওমীন, সাইদুর রহমান মুন্না, চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট (আপিল) কমিশনারেটে সুলতানুল আরেফীন, শুল্ক রেয়াত ও প্রত্যার্পণ পরিদপ্তরে মো. রাশেদুল হক, কুমিল্লা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট (আপিল) কমিশনারেটে মো. আতিকুর রহমান, খুলনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট (আপিল) কমিশনারেটে মো. মোস্তফা কামাল, ঢাকা কাস্টমস রিস্ক ম্যানেজমেন্ট কমিশনারেটে আলিফ রহমান, ঢাকা কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরে মো. রিজওয়ান আলমগীর, যশোর কাস্টমস, এক্সাজ ও ভ্যাট (আপিল) কমিশনারেটে মো. আকরাম হোসেন, ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেটে মো. নাজমুল আহসান এবং ঢাকা মূল্য সংযোজন কর নিরীক্ষায় মো. জসীম উদ্দিন হাওলাদারকে বদলি করা হয়। সংশ্লিষ্টরা বলছেন, একযোগে একটি হাউসের প্রায় সব কর্মকর্তার বদলির কারণে কিছুটা নেতিবাচক প্রভাব পড়বে। নতুন কর্মকর্তারা হাউজে এসে কাজ ধরতেই সময় লেগে যাবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com