1. admin@jagratakhobor.com : admin-ferdous :
ঢাকায় পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতার খুনের আসামি বরিশালে গ্রেপ্তার - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
ইরানের সঙ্গে যুদ্ধ শীঘ্রই শেষ হতে যাচ্ছে: ট্রাম্প একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড নববধূকে ধর্ষণের সংবাদ প্রকাশের পর বাকেরগঞ্জের ওসির ভূমিকা নিয়ে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি চৌমুহনী খাদ্যগুদাম কর্মকর্তার বিরুদ্ধে সরকারিচাল আত্মসাতের অভিযোগ ময়মনসিংহে চলন্ত ট্রেনের বগি বিচ্ছিন্ন, ইঞ্জিন চলে গেল ২ কিলোমিটার নেতানিয়াহুর জোটে ভাঙনের আভাস, ইসরায়েলে ক্ষমতার পালাবদলের সম্ভাবনা বাণিজ্য ঘাটতি কমাতে থাইল্যান্ডকে দুই প্রস্তাব দিল বাংলাদেশ বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের বাবুগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ‘ভুয়া চিকিৎসক’ ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা বরিশাল ঈদগাহ মাঠ থেকে ১৪ বছরের কিশোর নিখোঁজ, থানায় জিডি

ঢাকায় পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতার খুনের আসামি বরিশালে গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ১৪ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক:: ঢাকার গাজীপুরে আলোচিত পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতার প্রাণহানির ঘটনায় ঘাতক ট্রাকচালককে গ্রেপ্তার করেছে বরিশাল এসআরবি-৮ এর সদস্যরা।

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে বরিশাল এসআরবি-৮ এর সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার সাথী আক্তার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

সূত্রমতে, গাজীপুর জেলার কালীগঞ্জ থানায় বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় পুলিশের উপ-পরিদর্শকসহ স্থানীয় এক বিএনপি নেতা নিহত ও দুই জন পুলিশ সদস্য গুরুত্বর আহত হয়েছিলেন। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলার প্রধান অভিযুক্ত আসামি ঘাতক ট্রাক চালক মাজহারুল ইসলাম (২৫) ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলেন। পরবর্তীতে এসআরবি-৮ এর গোয়েন্দা তথ্যের ভিত্তিত্বে আলোচিত এ মামলার প্রধান অভিযুক্ত আসামি মাজহারুল ইসলামকে বরিশাল এসআরবি-৮ এবং এসআরবি-১ এর যৌথ আভিযানে গ্রেপ্তার করা হয়। ২৯ অক্টোবর দিবাগত রাতে পিরোজপুরের ইন্দুরকানী থানাধীন চারাখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৩ অক্টোবর গাজীপুর জেলার কালীগঞ্জ থানার এসআই মো. মিজানুর রহমান, পিএসআই জাবেদ ওমর, কনস্টেবল আনোয়ার হোসেন ও কনস্টেবল ফজলে রাব্বি রাত্রীকালীন রণপাহারা ডিউটি পালনকালীন তিনজন আসামিসহ থানায় ফিরছিলেন।

রাত আনুমানিক আড়াইটার দিকে কালীগঞ্জ শ্রমিক কলেজের মেইন গেটের পশ্চিম পার্শ্বে টঙ্গী-ঘোড়াশাল মহাসড়কে চোর সন্দেহে দুইজন ব্যক্তিকে তল্লাশিকালে কালীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মোল্লা (৪৫) ঘটনাস্থলে এসে রাস্তার পাশে দাঁড়িয়ে কথা বলতে শুরু করেন।

এসময় রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে টঙ্গী থেকে ঘোড়াশালগামী দ্রুত ও বেপরোয়াগতির একটি ট্রাক নিয়ন্ত্রণহীনভাবে পুলিশ সদস্য ও বিএনপি নেতাকে স্বজোরে ধাক্কা দেয়।

এতে পিএসআই জাবেদ ওমর ও কনস্টেবল ফজলে রাব্বি গুরুত্বর আহত হন। এরপর চালক বিএনপি নেতা রফিকুল ইসলাম মোল্লার উপর দিয়ে ট্রাক চালিয়ে দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। এসআই মিজানুর রহমান ঘাতক ট্রাকটি আটকানোর চেষ্টা করলে চালক গতি বাড়িয়ে তাকে ট্রাকের সামনে ঝুলন্ত অবস্থায় প্রায় পাঁচশ’ গজ টেনে নিয়ে ফেলে দিয়ে পালিয়ে যায়।

পরবর্তীতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন ভোর সাড়ে ছয়টার দিকে এসআই মিজানুর রহমানও মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় কনস্টেবল আনোয়ার হোসেন বাদী হয়ে গাজীপুর জেলার কালীগঞ্জ থানায় একটি হত‍্যা মামলা দায়ের করেন।

চাঞ্চল্যকর এ হত্যা মামলার প্রধান অভিযুক্ত মো. মাজহারুল ইসলামকে গ্রেপ্তারের জন্য এসআরবি-১ এর সিপিসি-৩ এবং এসআরবি-৮ চৌকস সদস্যরা যৌথ আভিযান চালিয়ে ঘাতক চালককে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

পরে গ্রেপ্তারকৃতর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পিরোজপুর জেলার ইন্দুরকানী থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com