1. admin@jagratakhobor.com : admin-ferdous :
নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ছুরিকাঘাতে জামায়াত নেতা খুন - জাগ্রত খবর - jagrata Khobor
১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| বিকাল ৪:৩৯|
শিরোনামঃ
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বরিশালে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার বরিশাল শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম

নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ছুরিকাঘাতে জামায়াত নেতা খুন

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৪ বার পড়েছেন
চট্রগ্রাম প্রতিনিধি:: কক্সবাজার সদর উপজেলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ছুরিকাঘাতে এক জামায়াত নেতাকে খুন করা হয়েছে।সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার চৌফলদণ্ডী ইউনিয়নের নতুনমহাল বাজারে এ ঘটনাটি ঘটে।নিহত জামায়াত নেতার নাম আমজাদ হোসেন (২৫)। তিনি কোরআনের হাফেজ ও স্থানীয় ওয়ার্ড যুব জামায়াতের সভাপতির দায়িত্বে ছিলেন। এ ছাড়াও তিনি ওই এলাকার মৃত নুরুল কবিরের ছেলে।অপর দিকে ঘাতক ছাত্রলীগ নেতার নাম রাফি। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের ওয়ার্ড সভাপতি। এ ছাড়াও তিনি একই এলাকার ছৈয়দ নূরের ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানান, জমিসংক্রান্ত কারণে স্থানীয় ছৈয়দ নূরের তথা রাফির পরিবারের সঙ্গে নিহত আমজাদ হোসেনের পরিবারের বিবাদ ও মামলা-মোকদ্দমা ছিল। এর অংশ হিসেবে রাফি ও আরো দুই যুবক মিলে নতুন মহালবাজারে প্রকাশ্যে মানুষের মাঝে আমজাদ হোসেনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। ছুরিকাঘাতে আমজাদের পেটে দুটি ও পিঠে একটি গভীর ক্ষত হয়। এতে তিনি গুরুতর জখম হন। আঘাত করে হামলাকারীরা পালিয়ে গেলে প্রত্যক্ষদর্শীরা উদ্ধার করে ঈদগাঁও হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় আমজাদ হোসেনের।এ ব্যাপারে জানতে চাইলে নিহত আমজাদের বড় ভাই, কক্সবাজার সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক সাদ্দাম হোসেন বলেন, আমার ভাই আমজাদকে ছাত্রলীগের চিহ্নিত অস্ত্রধারীরা পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে নির্মমভাবে খুন করেছে। আমি এর বিচার ও খুনিদের ফাঁসি চাই।কক্সবাজার সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি আজিজুর রহমান অভিযোগ করেন, ঘাতক রাফি ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি এবং তাদের পরিবারের সদস্যরা আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত। সে প্রভাব খাটিয়ে আওয়ামী লীগ আমলে নিহত আমজাদদের জমি দখল ও তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করেছে। এরই ধারাবাহিকতায় এই খুনের ঘটনা ঘটিয়েছে।এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান বলেন, আমার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল রিপোর্ট তৈরি করি। মরদেহ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনায় জড়িত একজনকে আটক করা হয়েছে। অন্যদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com