1. admin@jagratakhobor.com : admin-ferdous :
পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ফ্যাসিস্ট তৈরি হবে না: চরমোনাই পীর - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
হাসিনার পতনের আগে ইউনূসকে দায়িত্ব নেওয়ার আহ্বান করেন কে, জানালেন শফিকুল আলম ঢাকায় ৭শ অতিরিক্ত শিক্ষক, গ্রামে হাহাকার ক্লাস নেই, দিন কাটে আড্ডায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি তিন লাখ কপি ছাপার পর ধরা পড়ল গুরুতর ত্রুটি সংখ্যাগরিষ্ঠতা নেই, তবু ক্ষমতায় থাকার পথে নেতানিয়াহু ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ সতর্কতা জারি ঢামেকের অ্যাম্বুলেন্স সিন্ডিকেট নিয়ন্ত্রণে পাঁচ হোতা বিএনপির এমপি আজিজের আপত্তিকর ভিডিও ভাইরাল ! বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ ইসরায়েলে ক্ষমতার অঙ্কে জট, নেতানিয়াহুর সামনে চার পথ বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ফ্যাসিস্ট তৈরি হবে না: চরমোনাই পীর

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ২৯৬ বার পড়েছেন
সুনামগঞ্জ প্রতিনিধি::ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, পৃথিবীর বিভিন্ন দেশে পিআর পদ্ধতি চালু রয়েছে। এ পদ্ধতিতে নির্বাচন হলে নতুন করে ফ্যাসিস্ট তৈরি হবে না। সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় সংগঠনের সুনামগঞ্জ জেলা শাখার গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রেজাউল করীম বলেন, একটি দল বলে তারা নাকি পিআর বুঝে না। পিআর যারা বুঝে না তাদের রাজনীতি করার দরকার কী? আসলে তারা চাঁদাবাজি, টেন্ডারবাজি করতে পারবে না, স্বৈরাচার, ফ্যাসিস্টের আচরণ করতে পারবে না বলে পিআর নিয়ে আবলতাবল বকছে।ইসলামী আন্দোলনের জেলা সভাপতি মুফতি শহীদুল ইসলাম পলাশীর সভাপতিত্বে সভায় দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম, সিলেট বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান, শ্রমিক আন্দোলনের সিলেট বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আব্দুল মুসাব্বির রুনু, জেলা জামায়াতের আমির মাওলানা তোফায়েল আহমদ খান প্রমুখ বক্তব্য দেন।এ সময় প্রধান অতিথি সুনামগঞ্জ-১ আসনে মাওলানা ফখর উদ্দিন, সুনামগঞ্জ-২ আসনে মুফতি আব্দুল হাই আল হাদী, সুনামগঞ্জ-৩ আসনে মাওলানা সোহেল আহমদ, সুনামগঞ্জ-৪ আসনে মুফতি শহীদুল ইসলাম পলাশী ও সুনামগঞ্জ-৫ আসনে মুফতি আলী আকবর সিদ্দিকীকে দলীয় প্রার্থী ঘোষণা করেন।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com