1. admin@jagratakhobor.com : admin-ferdous :
পুরো বাংলাদেশের কাছে মির্জা আব্বাস বাহিনীর হামলার বিচার দিলাম: নাসীরুদ্দীন - জাগ্রত খবর - jagrata Khobor
২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| রাত ১২:১৬|
শিরোনামঃ
চরফ্যাশনে ছোট ভাইকে জিম্মি করে অলিখিত ষ্ট্যাম্পে সাক্ষর নিয়েছে বড় ভাইগন,আদালতে মামলা!  মির্জাগঞ্জে বিরোধ মেটাতে গিয়ে শিশু-নারীদের পেটালো বিএনপি নেতা বরিশালে পুলিশের রেশনের চাল বিক্রির সময় গাড়ি আটকে দিল জনতা যুদ্ধ পুঁজি করে সক্রিয় সিন্ডিকেট সংসদের কেনাকাটায় হরিলুট তেল নিয়ে তেলেসমাতি ► পাম্পের বাইরে বিক্রি হচ্ছে লাইনের সিরিয়াল ► অনলাইন ও খোলাবাজারে অকটেন ২৫০ থেকে ৩০০ টাকা ► চলছে পাচার পিরোজপুরে নিজের বাল্যবিবাহ ঠেকাতে থানায় এসএসসি পরীক্ষার্থী পাথরঘাটায় জমির বিরোধে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, আহত ৭ ইসরালই-যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রাজপথে অস্ত্র হাতে ইরানি নারীরা ট্রাম্পের সব দাবিই ভি*ত্তি*হী*ন : ইরান

পুরো বাংলাদেশের কাছে মির্জা আব্বাস বাহিনীর হামলার বিচার দিলাম: নাসীরুদ্দীন

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
  • ৯৬ বার পড়েছেন
জাগ্রত নিউজ::জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেছেন, বিএনপি নেতা মির্জা আব্বাসের অনুসারী একটি সন্ত্রাসী বাহিনী তাদের ওপর হামলা চালিয়েছে। তিনি বলেন, ছাত্রদলের লোকজন হামলা করেছে। আমি পুরো বাংলাদেশের কাছে তাদের বিচার দিলাম।মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর ফকিরাপুলের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি তোলেন। এর আগে, রাজধানীর শান্তিনগরে হাবিবুল্লাহ বাহার কলেজে পিঠা উৎসবে গিয়ে হামলার শিকার হন এনসিপি মনোনীত শাপলা কলি প্রতীকের এই প্রার্থী।সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমার কাছে কোনো দুর্নীতির টাকা নেই, কোনো সন্ত্রাসী অর্থও নেই। এরপরও পরিকল্পিতভাবে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে।তিনি দাবি করেন, ছাত্রদলের নেতাকর্মীরা এ হামলায় অংশ নিয়েছে।নাসীরুদ্দীন পাটওয়ারীর অভিযোগ, এই হামলায় মির্জা আব্বাসের এক আত্মীয় নেতৃত্ব দিয়েছেন। এ কারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, মির্জা আব্বাসকে দল থেকে বহিষ্কার করুন।তিনি আরও বলেন, হাবিবুল্লাহ কলেজে যাওয়ার আগেই সেখানে প্রশ্নফাঁস, সন্ত্রাসী কার্যক্রম এবং গভর্নিং বোর্ডে অনিয়মের অভিযোগ তিনি শুনেছিলেন। তার দাবি, কলেজটির অধ্যক্ষ আওয়ামী লীগ সরকারের সময়ে নিয়োগপ্রাপ্ত এবং গভর্নিং বোর্ড গঠনে মির্জা আব্বাস জড়িত।সংবাদ সম্মেলনে অতীতের একটি ব্যক্তিগত সাক্ষাতের প্রসঙ্গ টেনে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া একসময় তাদের দোয়া করেছিলেন এবং দেশ সঠিক পথে রাখার আহ্বান জানিয়েছিলেন। আজ তিনি যদি এসব দেখতেন, তাহলে লজ্জা পেতেন।তিনি আরও বলেন, নিরাপত্তা নিশ্চিত না হলে এবং সুষ্ঠু নির্বাচন না হলে আমরা মাঠে থাকব কেন, সেটা নির্বাচন কমিশনকে পরিষ্কার করতে হবে।নাসীরুদ্দীন বলেন, ভোটে জিতি বা না জিতি, ঢাকা-৮ এলাকায় কোনো সন্ত্রাসের রাজত্ব কায়েম হতে দেব না-এটাই আমার অঙ্গীকার। তিনি ১২ তারিখের ভোটে জনগণ সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে রায় দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন।সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলের নেতারা উপস্থিত ছিলেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com