1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বরিশালে আবারও ভ্রূণ উদ্ধার - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
হাসিনার পতনের আগে ইউনূসকে দায়িত্ব নেওয়ার আহ্বান করেন কে, জানালেন শফিকুল আলম ঢাকায় ৭শ অতিরিক্ত শিক্ষক, গ্রামে হাহাকার ক্লাস নেই, দিন কাটে আড্ডায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি তিন লাখ কপি ছাপার পর ধরা পড়ল গুরুতর ত্রুটি সংখ্যাগরিষ্ঠতা নেই, তবু ক্ষমতায় থাকার পথে নেতানিয়াহু ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ সতর্কতা জারি ঢামেকের অ্যাম্বুলেন্স সিন্ডিকেট নিয়ন্ত্রণে পাঁচ হোতা বিএনপির এমপি আজিজের আপত্তিকর ভিডিও ভাইরাল ! বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ ইসরায়েলে ক্ষমতার অঙ্কে জট, নেতানিয়াহুর সামনে চার পথ বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

বরিশালে আবারও ভ্রূণ উদ্ধার

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯৯ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক:: বরিশাল নগরীতে পলিথিনে মোড়ানো অবস্থায় আরও একটি মানব ভ্রূণ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার বিকালে নগরীর ১ নম্বর সিঅ্যান্ডবি পোলের নিচ থেকে ভ্রূণটি উদ্ধার করা হয়।মঙ্গলবার রাতে নগরীর নতুন বাজার এলাকায় সামাজিক বনবিভাগের সামনের ময়লার স্তূপ থেকে বয়ামে ভরা আরও দুটি ভ্রূণ উদ্ধার করেছিল পুলিশ।কোতয়ালী মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন, বিকালে জাতীয় জরুরি নম্বর ৯৯৯ এ ফোন পেয়ে পুলিশ গিয়ে ভ্রূণটি উদ্ধার করে। ভ্রুণটির বিষয়ে জানতে এর ডিএনএ প্রোফাইল সংরক্ষণের জন্য ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।তিনি বলেন, বিভিন্ন ক্লিনিক্যাল বর্জ্যের সঙ্গে ফেলে দেওয়া এই ভ্রূণটি কোনো গবেষণাগার বা শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষার কাজে ব্যবহৃত হয়েছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। কোনো রাসায়নিকের উপস্থিতি রয়েছে কিনা তাও ময়নাতদন্ত প্রতিবেদনে জানতে চাওয়া হয়েছে।বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com