1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বরিশালে তুচ্ছ ঘটনার জেরে হামলায় আহত ১ - জাগ্রত খবর - jagrata Khobor
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| সকাল ৮:৪৩|
শিরোনামঃ
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ঘরে কর্মক্ষেত্রে বাড়ছে নারীর প্রতি সহিংসতা, সমাজ নীরব কেন? বাবুগঞ্জে হাঁস নিয়ে বিরোধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃত্যু মাটির ওপরে দাঁড়িয়ে একমাত্র ক্ষমতা দেখাতে পারে জনগণ : তথ্যমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি মোটরসাইকেল চোরচক্রের আস্তানা পুরাতন গাড়ি ক্রয়-বিক্রয়ের দোকান ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বরখাস্ত হলেন জেলে ট্রলার থেকে চাঁদা নেওয়া পাথরঘাটার দুই নৌ-পুলিশ

বরিশালে তুচ্ছ ঘটনার জেরে হামলায় আহত ১

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ১০৪ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক:: বরিশাল ১৪ নং ওয়ার্ড খালেদা বাদ কলোনী এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জাহানারা বেগম (৪০) নামের এক গৃহবধূকে পরিকল্পিতভাবে মারধর করেছে প্রতিপক্ষরা বলে অভিযোগ পাওয়া গেছে ।বুধবার বিকেলে ৪:৩০ টায় নিজ বাড়ি সামনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন ওই এলাকার বাসিন্দা মোঃ হানিফ শরীফ এর স্ত্রী । বর্তমানে তিনি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।মারধরের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। প্রতিপক্ষ সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার ।আহত সূত্রে জানা যায়, ভুক্তভোগী পরিবার কে নিয়ে একই এলাকার বাসিন্দা সাজেদা বেগম বিভিন্ন সময় কুরুচিপূর্ণ কথা বার্তা বলে। তিনি এলাকার বেপরোয়া হিসাবেও পরিচিত। ঘটনার দিন সামান্য বিষয় নিয়ে কথা কাটাকাটি এক পর্যায়ে সাজেদা, শাহজাহান, রাজিয়া সহ অজ্ঞাত ৫/৬ জন সন্ত্রাসীরা এ হামলা চালায়। এ সময় স্বর্নের চেইন ছিনতাই করে নিয়ে যায়। পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করে ।প্রতিপক্ষরা মারধর করেও ক্ষান্ত হয়নি এখন বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছে ও মিথ্যা মামলা দেয়ার জন্য নাটক সাজানোর চেষ্টা করছে। ভুক্তভোগী পরিবার প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে দিন কাটাচ্ছে।এ বিষয়ে প্রধানমন্ত্রী ও সেনাবাহিনী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী পরিবার। এ নিয়ে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও আহতের স্বজনরা আরো জানান।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com