
নিজস্ব প্রতিবেদক::বাকেরগঞ্জ উপজেলার ৩নং দাঁড়িয়াল ইউনিয়নের উত্তর কাজলকাঠির আলতু শিকদারের ছেলে সোহেল শিকদার তার স্ত্রী মুক্তা আক্তারকে যেভাবে পাশবিক নির্যাতন করেছে,তা কোনো সভ্য সমাজে মেনে নেওয়া যায় না।২রা সেপ্টেম্বর ২০২৬ইং রাতে গৃহবধূ মুক্তা আক্তারের ওপর চালানো এই নির্মম নির্যাতন ও হত্যাকাণ্ডের ঘটনার তীব্র ধিক্কার ও প্রতিবাদ জানাচ্ছি।একজন অবলা নারীর ওপর পরকীয়ার মিথ্যা অজুহাতে এভাবে অমানুষিক নির্যাতন চালিয়ে তাকে হত্যা করা অত্যন্ত জঘন্য অপরাধ।বাংলাদেশ বিচার বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আকুল আবেদন জানাচ্ছি এই পাষণ্ড ও নরপশু সোহেল শিকদারকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক ও কঠিনতম শাস্তি প্রদান করা হোক,যেন আর কোনো পাষণ্ড এমন অন্যায় করার সাহস না পায়।আল্লাহ তাআলা মরহুমা মুক্তা আক্তারকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন এবং তার পরিবারকে এই শোক সহ্য করার তাওফিক দান করুন