1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বাউফলে ৯'শ বন্যার্ত ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ - জাগ্রত খবর - jagrata Khobor
৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১:২৮|

বাউফলে ৯’শ বন্যার্ত ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১৪৫ বার পড়েছেন

বাউফল পটুয়াখালী::পটুয়াখালীর বাউফলের ধুলিয়া ইউনিয়নে সাম্প্রতিক ঘূর্ণিঝড়, নদী ভাঙ্গন, বন্যা, জলোচ্ছ্বাসের প্রভাবে ক্ষতিগ্রস্ত ৯’শ পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম।আজ ১৯ জুলাই (শনিবার) দুপুরের দিকে উপজেলার ধুলিয়া ইউনিয়ন পরিষদে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জিআর চাল ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে।এ সময় নির্বাহী অফিসার আমিনুল ইসলাম বলেন, ঝড়, বন্যা, জলোচ্ছ্বাস, অতি বৃষ্টি, ভারী বৃষ্টি এবং নদী ভাঙ্গনে আপনারা যারা ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন আপনারা কিন্তু একা নন, সরকার কিন্তু আপনাদের পাশে রয়েছেন এবং সরকারের পক্ষ থেকে যখনই যা কিছু আসে যেকোনো বরাদ্ধ, অনুদান বা সাহায্য সহযোগিতা যা কিছু আসে আমরা চেষ্টা করি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপযুক্ত, যার আসলে প্রয়োজন, যে সত্যিকারের ক্ষতিগ্রস্ত তার কাছে যেন পৌঁছায়। এখানে যারা বাছাই হয়েছেন এবং সিলেক্ট হয়েছেন তারা অবশ্যই এই ক্ষতিগ্রস্থের নদী ভাঙ্গনের শিকার এবং সেইসব পরিবারদেকেই আমরা বেছে নিয়েছি।এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক জব্বার মৃধা, ধুলিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জহিরুল ইসলাম,ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যগণ, গ্রাম পুলিশসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com