1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বরিশালের দাড়িয়ালে জমি নিয়ে বিরোধে হামলা-লুটপাটের অভিযোগ - জাগ্রত খবর - jagrata Khobor
৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১২:২২|

বরিশালের দাড়িয়ালে জমি নিয়ে বিরোধে হামলা-লুটপাটের অভিযোগ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ২ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক::বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ৩ নং দাড়িয়াল ইউনিয়নের কামারখালী বাজার সংলগ্ন হাওলাদার বাড়ির সম্মূখে জমাজমি বিরোধের জেরে ব্যবসায়ীর উপর হামলা এবং লুটের ঘটনা সংঘঠিত হয়েছে । ৩ ই আগষ্ট সকাল ৭ টার দিকে উক্ত ঘটনার সৃষ্টি হয়েছে । আহত মোঃ হুমায়ুন কবির টিপু, মোঃ ডিপ্লব হাওলাদারকে স্থানীয়রা উর্দ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করে ।অভিযুক্ত মোঃ কামাল হাং, মোঃ ইমন, তাওসিন হাং প্রকাশ্য ভাবে এলাকায় বাহাবা দিয়ে রয়েছে । সোমবার উপজেলার দাড়িয়াল ইউনিয়নের দাড়িয়াল গ্রামে হাওলাদার বাড়ির সম্মূখে এই হামলার ঘটনা ঘটে। এতে হামলাকারীরা সাথে থাকা বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর ও পকেটে থাকা ৩ লাখ ৮৪ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং লুটপাট চালায় বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।অভিযুক্ত কামাল হাওলাদার, গ্রামের মৃত আইজদৃদিনের ছেলে ও মোঃ ইমন, মৃত হারুন হাং ছেলে এবং তাওসিন হাং, মোঃ কামাল হাওলাদারের পুত্র । মোঃ ডিপ্লব হাওলাদার জানায়, কামারখালী বাজারে তার রড সিমেন্টর দোকানের মালামাল ক্রয় করার জন্য বরিশালের উদ্দেশ্য রওয়ানা করেন । পথের মধ্যে অভিযুক্তরা এলোপাতারী রান্দা ও লোহার রড দিয়ে এলাপাতারী পিটাতে শুরু করে । তার সাথে থাকা ৩ লাখ ৮৪ হাজার টাকা লুট করে নিয়ে যায় অভিযুক্তরা ।এ ঘটনায় সোমবার রাতেই ভুক্তভোগী বাদী হয়ে অভিযুক্তদের আসামি বিরুদ্ধে বাকেরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। ক্ষতিগ্রস্ত পরিবারের বরাতে পুলিশ জানায়, তাদের মধ্যে জমি নিয়ে বিরোধ ছিলো । বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, হামলা ও লুটপাটের ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় একটি অভিযোগ করেছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com