1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বানারীপাড়ায় স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
এসেই গুলি, যেতে যেতে বলল আজ থেকে পুষ্পপাড়া স্বাধীন মানুষের চাপে বিপর্যস্ত রাজধানী-প্রতিদিন ৩ কোটি ৮৭ লাখ মানুষের যাতায়াত সীমান্ত পেরিয়ে আসছে সবই উজিরপুরে ১১ অসচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ খাল নেই, রাস্তা নেই: গঙ্গামতিতে আড়াই কোটি টাকার সেতু শুধুই শোপিছ গলাচিপায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে সাবেক মেম্বার আটক ৩০ লাখ টাকা দিয়েও দালালদের হাত থেকে তাকে বাঁচানো যায়নি, এখন… স্বরাষ্ট্রমন্ত্রী-জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে মিছিল বড় হবে: নাহিদ শনিবারের মধ্যেই সরাতে হবে ভাড়াটে, নয়তো বাতিল হবে সরকারি বাসা রাত পোহালেই এইচএসসির ফল, অপেক্ষায় সাড়ে ১২ লাখ শিক্ষার্থী

বানারীপাড়ায় স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৮২ বার পড়েছেন
বিশেষ প্রতিনিধি:: বরিশালের বানারীপাড়ায় ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় সেতু হালদার (১১) নামের পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।মায়ের সঙ্গে অভিমান করে সেতু হালদার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে দাবি করা হয়। সেতু হালদার বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কলাভিটা গ্রামের বাসিন্দা। সে কলাভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা তপন হালদার ও মা নমিতা হালদার।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২৮ আগস্ট) স্কুল বন্ধ থাকায় সেতু তার বড় বোনের বাড়িতে বেড়াতে যেতে চেয়েছিল। তবে তার মা তাকে সেখানে যেতে নিষেধ করেন। এ নিয়ে মায়ের সঙ্গে অভিমান করে এদিন বিকেল আনুমানিক ৪টার দিকে ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে বলে ধারণক করা হয়। শিশুটির মৃত্যুর ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে বানারীপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং ময়নাতদন্তের জন্য মরদেহ বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে প্রেরণের উদ্যোগ নেওয়া হয়।বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় এবং যথাযথ প্রক্রিয়ায় ম্যাজিষ্ট্রেটের অনুমতি সাপেক্ষে ময়নাতদন্ত ছাড়া ওই স্কুল ছাত্রীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com