1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বিএনপির সাবেক নেতার মেয়ের সঙ্গে প্রেম, প্রেমিক ও তার বাবাকে কুপিয়ে জখম - জাগ্রত খবর - jagrata Khobor
১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ১:৩৬|
শিরোনামঃ
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বরিশালে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার বরিশাল শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম

বিএনপির সাবেক নেতার মেয়ের সঙ্গে প্রেম, প্রেমিক ও তার বাবাকে কুপিয়ে জখম

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ২১৫ বার পড়েছেন

নাটোর প্রতিনিধি::নাটোরে নলডাঙ্গা উপজেলায় মেয়ের সঙ্গে প্রেম করায় প্রেমিক ও তার পিতাকে কুপিয়ে গুরুতর জখম করেছেন বিএনপির সাবেক নেতা নুর হোসেন ও তার অনুসারীরা।উপজেলার তেঘরপাড়া মির্জাপুরদীঘায় প্রেমিক রাকিব মোল্লা (২৪) ও তার পিতা শফিকুল ইসলামকে (৫৫) দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়।এ ঘটনায় সোমবার রাতে আহত প্রেমিক রাকিবের বড় ভাই রনি মোল্লা বাদী হয়ে বিএনপি নেতা নুর হোসেনসহ ছয়জনের নাম উল্লেখ করে নলডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেছেন।গুরুতর আহত পিতা-পুত্রকে নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠানো হলে অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।অভিযুক্ত নুর হোসেন মির্জাপুরদীঘার ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।নলডাঙ্গা থানা পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাত ১১টায় রাকিব মোল্লাকে (২৪) তার বাসার সামনে থেকে নুর হোসেন ও তার ছেলে কৌশিকসহ কয়েকজন নিজের বাড়িতে তুলে নিয়ে যায়। গামছা দিয়ে চোখ বেঁধে তারা রাকিবকে হাতুড়ি দিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর জখম করে। কিছুক্ষণ পর রাকিবের বাবা শফিকুল ইসলামকে নুর হোসেন ফোন করে রাকিবের অবস্থার কথা জানান। পরে শফিকুল ইসলাম ছেলে রাকিবকে উদ্ধারে ছুটে গেলে বাবা-ছেলে উভয়কেই দেশীয় অস্ত্র রামদা, রড ও লাঠি দিয়ে এলোপাতাড়ি মারপিট ও কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে স্থানীয়রা অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।তবে নুর হোসেন ঘটনার পর সবাইকে জানান, তার মেয়েকে অপহরণ করতে রাত ১টার দিকে রাকিব ও তার বাবা দলবল নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় জোর করে তার মেয়েকে উঠিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। পরে বিষয়টি পুলিশকে জানালে ঘটনাস্থলে এসে রাকিব ও তার বাবাকে পুলিশ নিয়ে যায়। মারপিটের কোনো ঘটনা ঘটেনি।মঙ্গলবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে খবর নিয়ে জানা গেছে, গুরুতর জখম পিতা-পুত্র সেখানে চিকিৎসাধীন রয়েছেন। আশঙ্কামুক্ত হলেও তাদের দীর্ঘমেয়াদি চিকিৎসা নিতে হবে।নলডাঙ্গা থানার ওসি রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, এ ঘটনায় একটি এজাহার দায়ের করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com