1. admin@jagratakhobor.com : admin-ferdous :
মেহেন্দিগঞ্জে মৎস্য কর্মকর্তাকে ঘিরে বিতর্ক ! - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
হাসিনার পতনের আগে ইউনূসকে দায়িত্ব নেওয়ার আহ্বান করেন কে, জানালেন শফিকুল আলম ঢাকায় ৭শ অতিরিক্ত শিক্ষক, গ্রামে হাহাকার ক্লাস নেই, দিন কাটে আড্ডায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি তিন লাখ কপি ছাপার পর ধরা পড়ল গুরুতর ত্রুটি সংখ্যাগরিষ্ঠতা নেই, তবু ক্ষমতায় থাকার পথে নেতানিয়াহু ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ সতর্কতা জারি ঢামেকের অ্যাম্বুলেন্স সিন্ডিকেট নিয়ন্ত্রণে পাঁচ হোতা বিএনপির এমপি আজিজের আপত্তিকর ভিডিও ভাইরাল ! বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ ইসরায়েলে ক্ষমতার অঙ্কে জট, নেতানিয়াহুর সামনে চার পথ বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

মেহেন্দিগঞ্জে মৎস্য কর্মকর্তাকে ঘিরে বিতর্ক !

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৫৭ বার পড়েছেন
মেন্দেীগঞ্জ প্রতিনিধি::বরিশালের মেহেন্দিগঞ্জে মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা চলাকালে নদীতে ইলিশ শিকার নিয়ে মৎস্য অফিসের কর্মকর্তা মনিরের বিরুদ্ধে যোগসাজসের অভিযোগ উঠেছে। ওই কর্মকর্তার সঙ্গে যেসব জেলের যোগাযোগ বা ‘কন্টাক্ট’ রয়েছে, তারা নদীতে মাছ শিকারের সুযোগ পাচ্ছেন। অন্যদিকে, তাঁর সঙ্গে যোগাযোগ না থাকা জেলেদের এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ও কোস্ট গার্ডের মাধ্যমে গ্রেপ্তার ও ব্যবস্থা নিয়ে তা ফলাও করে মিডিয়ায় প্রচার করানো হচ্ছে।অভিযোগকারীদের দাবি, মা ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা কার্যকর করার ক্ষেত্রে সবার জন্য সমান আইন প্রয়োগ করা হচ্ছে না। একটি পক্ষকে মাছ শিকারের সুযোগ দেওয়া হচ্ছে সুনির্দিষ্ট সুবিধার বিনিময়ে। আবার বনিবনা না হওয়াদের অতিরিক্ত হয়রানী করা হচ্ছে।তবে মৎস অফিসের কর্মকর্তা মনির হোসেন অভিযোগটি সম্পূর্ণ অস্বীকার করেছেন। তিনি বলেন, উপজেলা মৎস কর্মকর্তা, এসি ল্যান্ড এবং ইউএনও মহোদয়ের নির্দেশনায় অভিযান পরিচালিত হয়। এখানে আমার কন্ট্যাক্ট করার কোন সুযোগ নেই। এগুলো সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন তথ্য।তিনি বলেন, একটি স্বার্থান্বেষী পক্ষ আমার কাছ থেকে বিশেষ সুবিধা নিতে না পেরে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com