1. admin@jagratakhobor.com : admin-ferdous :
সদর হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালো ছাত্রদল নেতা, আটক-১ - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
লিবিয়া থেকে বৃহস্পতিবার ফিরছেন আরও ১৭২ বাংলাদেশি বাবার মৃত্যুশোক সইতে না পেরে ছেলের মৃত্যু দুই মাস যাবৎ বেতন পাচ্ছেনা সরকারী হাসপাতালের ১৬১ কর্মকর্তা-কর্মচারী বরিশাল শিক্ষা বোর্ডের সেকশন অফিসার ফরিদ আহমেদের বিরুদ্ধে অপ-প্রচার, প্রতিবাদ! বরিশাল-কুয়াকাটা মহাসড়কে টোলের নামে নৈরাজ্য ! সদর হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালো ছাত্রদল নেতা, আটক-১ দালালদের চক্করে কুয়াকাটা ইস্তানবুল রিসোর্ট, অনুমোদন না থাকায় কাজ বন্ধ আমতলীতে পুলশের বিশেষ অভিযান অব্যাহত তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত বঙ্গোপসাগরে সৃষ্ট অর্ণব ভারতে ভারি বৃষ্টিপাত গৌরনদীতে না*শ*ক*তা*র পরিকল্পনার অভিযোগে ৭ জন গ্রেপ্তার

সদর হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালো ছাত্রদল নেতা, আটক-১

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ১৮ বার পড়েছেন
জাগ্রত ডেস্ক::লক্ষ্মীপুর সদর হাসপাতালে ঢুকে জুয়েল হোসেন নিরব নামে এক স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটানোর ঘটনায় ছাত্রদল নেতা আব্দুর রহমান শাহেদকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রাত ৮টার দিকে উত্তর তেমুহনী থেকে শাহেদকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ।

গ্রেপ্তার শাহেদ লক্ষ্মীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর এলাকার ফিরোজ আলমের ছেলে ও দালালবাজার ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ও ছাত্রদলের সাবেক আহ্বায়ক।
ভুক্তভোগী জুয়েল লক্ষ্মীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ও সাহাপুর এলাকার মো. শাহজাহানের ছেলে।
জানা গেছে, স্বেচ্ছাসেবক দল নেতা জুয়েলকে পেটানোর ঘটনায় সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় শাহেদকে ছাত্রদল থেকে অব্যাহতি দেওয়া হয়। একইদিন রাতে জুয়েলের বাবা শাহজাহান বাদী হয়ে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এতে শাহেদসহ ১১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৮ জনকে আসামি করা হয়েছে।এজাহারে উল্লেখ করা হয়, একটি মোবাইল বেচাকেনা নিয়ে জুয়েল ও শাহেদদের মধ্যে বিরোধ দেখা দেয়। এ ঘটনায় রোববার রাতে সাহাপুর এলাকায় বৈঠক হয়। সেখানে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জুয়েলের ওপর হামলা করে। এসময় তাকে লাঠিসোঁটা নিয়ে পেটানো হয়। সেখান থেকে রাত সাড়ে ১২টার দিকে সদর হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসার জন্য গেলে শাহেদের নেতৃত্বে ফের তার ওপর হামলা হয়। এসময় তাকে এলোপাথাড়ি কিল, ঘুষি ও লাথিসহ হাসপাতালের জরুরি বিভাগে থাকা কাঠের চেয়ার দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে।
এসময় অভিযুক্তরা হাসপাতালের আসবাবপত্রও ভাঙচুর করে। পরে জুয়েলকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠায়।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com