1. admin@jagratakhobor.com : admin-ferdous :
হামলার ভয় উপেক্ষা করে তেহরানের রাস্তায় লাখো জনতার ঢল - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
দাড়িয়ালে শ্বশুরবাড়িতে গভীর রাতে জামাতার হামলাঃ স্ত্রী, শ্বশুর-শাশুড়িকে কুপিয়ে জখম যন্ত্রাংশ চুরি : বরিশাল বেতার কেন্দ্রের মিডিয়াম ওয়েভে সম্প্রচার বন্ধ বাকেরগঞ্জে খাবারে চেতনানাশক মিশিয়ে দুই বাড়িতে চুরি, ৩ শিশুসহ হাসপাতালে ১০ আগৈলঝাড়ায় মসজিদ থেকে তুলে নিয়ে ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে জখম বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ঝুঁকিপূর্ণ বাঁক, বাড়ছে দুর্ঘটনা ফের প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন এরদোগান সন্ধ্যায় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি গণতান্ত্রিক সমাজে মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী কাঠালিয়া কৈখালী বাজারে অগ্নিকান্ডে পুরে ছাই কয়েকটি দোকান বেসরকারি খাত থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ

হামলার ভয় উপেক্ষা করে তেহরানের রাস্তায় লাখো জনতার ঢল

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ২৬৮ বার পড়েছেন
জাগ্রত নিউজ::রমজান মাসের শেষ শুক্রবার আজ ইরানসহ বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক কুদস দিবস। এ বছর এমন এক সময়ে এই দিবসটি পালিত হচ্ছে যখন ইরান সরাসরি মার্কিন ও ইসরায়েলি সামরিক আগ্রাসনের শিকার। গত দুই সপ্তাহ ধরে চলা এই হামলায় ইতোমধ্যে ১,৩শ’র বেশি ইরানি নাগরিক নিহত এবং ১০ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। যাদের মধ্যে বড় একটি অংশই নারী ও শিশু। এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেই আজ রাজধানী তেহরানসহ ইরানের প্রধান শহরগুলোতে লাখ লাখ মানুষ রাজপথে নেমে এসেছেন।তেহরানের এঙ্গেলার স্কয়ারে আয়োজিত মূল সমাবেশে অংশ নেওয়া জনতা ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে এবং মার্কিন ও ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানায়। সমাবেশের চলাকালীন আকাশপথে হামলার শব্দ শোনা গেলেও সাধারণ মানুষের মাঝে কোনো আতঙ্ক দেখা যায়নি; বরং তারা গগনবিদারী কণ্ঠে ‘আল্লাহু আকবার’ ধ্বনি দিয়ে প্রতিরোধ চালিয়ে যাওয়ার সংকল্প ব্যক্ত করেন।এবারের সমাবেশে একটি বিশেষ দিক ছিল নবনির্বাচিত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনির প্রতি জনগণের ব্যাপক সমর্থন। মিছিলকারীদের হাতে তার ছবি এবং ইরানের জাতীয় পতাকার পাশাপাশি ফিলিস্তিনের পতাকা শোভা পাচ্ছিল। বহু মানুষ দলবদ্ধভাবে পিটিশনে স্বাক্ষর করে নতুন নেতৃত্বের প্রতি তাদের আনুগত্য প্রকাশ করেন।রাষ্ট্রীয় উচ্চপর্যায়ের কর্মকর্তারাও সাধারণ মানুষের সাথে এই মিছিলে যোগ দেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে কোনো নিরাপত্তা বেষ্টনী ছাড়াই একা রাস্তায় হাঁটতে দেখা যায়।সমাবেশে উপস্থিত হয়ে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি জনগণের ইস্পাতকঠিন সংকল্প বুঝতে ব্যর্থ হয়েছেন। ট্রাম্প যত বেশি চাপ প্রয়োগ করবেন, ইরানিদের প্রতিরোধ করার ইচ্ছা তত বেশি শক্তিশালী হবে বলে তিনি মন্তব্য করেন। কুদস দিবসের সমাবেশে ইসরায়েলি হামলার বিষয়ে তিনি বলেন, এ ধরনের কাপুরুষোচিত হামলা মূলত ইসরায়েলের ভয় ও হতাশার বহিঃপ্রকাশ।ইসলামিক ডেভেলপমেন্ট কোঅর্ডিনেশন কাউন্সিলের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, প্রতিরোধ যোদ্ধাদের শক্তি বর্তমান বিশ্বের নিরাপত্তা সমীকরণ বদলে দিয়েছে। একসময়ের যে মধ্যপ্রাচ্যকে শত্রুরা নিজেদের আধিপত্য বিস্তারের ক্ষেত্র হিসেবে দেখত, তা এখন একটি শক্তিশালী প্রতিরোধ কেন্দ্রে পরিণত হয়েছে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com