1. admin@jagratakhobor.com : admin-ferdous :
আজ ঢাকায় দুই রাজনৈতিক দলের চার কর্মসূচি - জাগ্রত খবর - jagrata Khobor
১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| দুপুর ২:২৪|
শিরোনামঃ
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বরিশালে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার বরিশাল শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম

আজ ঢাকায় দুই রাজনৈতিক দলের চার কর্মসূচি

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১০৯ বার পড়েছেন
ঢাকা অফিস,জাগ্রত খবর::দেশের বর্তমান প্রেক্ষাপটে প্রতিদিনই রাজধানী ঢাকাতে কোনও না কোনও রাজনৈতিক দল, সংগঠন ও বিভিন্ন সংস্থার নানা কর্মসূচি থাকে। আজ বুধবার উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে রয়েছে বিএনপি এবং জামায়াতে ইসলামীর বিভিন্ন আয়োজন।বিএনপি বুধবার (১৩ আগস্ট) দুইটি কর্মসূচি পালন করবে। সকাল ১০টায় ঢাকা শেরাটনের বলরুমে ‘বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট আয়োজিত আন্তর্জাতিক বিনিয়োগ সামিটে’ উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।এরপর বেলা ১১টায় ড্যাবের নবনির্বাচিত নেতারা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করবেন, যেখানে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।অন্যদিকে, জামায়াতে ইসলামী আজ বুধবার দুইটি কর্মসূচি ঘোষণা করেছে। বিকেল ৫টায় রাজধানীর বিজয়নগরে জুলাই ঘোষণা ও জুলাই সনদের আইনগত ভিত্তি প্রদান এবং এর আলোকে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। এছাড়া বিশেষ অতিথি হিসেবে থাকবেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।সন্ধ্যা ৭টায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে সোনাগাজীবাসীর মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com