1. admin@jagratakhobor.com : admin-ferdous :
আর আস্থা নেই যুক্তরাষ্ট্রের ওপর, বিকল্প যেসব দেশকে বন্ধু ভাবছেন নেতানিয়াহু - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
বরিশাল শিক্ষা বোর্ডের সেকশন অফিসার ফরিদ আহমেদের বিরুদ্ধে অপ-প্রচার, প্রতিবাদ! বরিশাল-কুয়াকাটা মহাসড়কে টোলের নামে নৈরাজ্য ! সদর হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালো ছাত্রদল নেতা, আটক-১ দালালদের চক্করে কুয়াকাটা ইস্তানবুল রিসোর্ট, অনুমোদন না থাকায় কাজ বন্ধ আমতলীতে পুলশের বিশেষ অভিযান অব্যাহত তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত বঙ্গোপসাগরে সৃষ্ট অর্ণব ভারতে ভারি বৃষ্টিপাত গৌরনদীতে না*শ*ক*তা*র পরিকল্পনার অভিযোগে ৭ জন গ্রেপ্তার ক্র*স*ফা*য়া*র নিয়ে আইজিপির বক্তব্যে সরকার বিব্রত: রিজভী মুক্তিযোদ্ধার দাফনে বাধা, এবার আর ক্ষমা নয়- সোহেল রানা বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিল জাপান

আর আস্থা নেই যুক্তরাষ্ট্রের ওপর, বিকল্প যেসব দেশকে বন্ধু ভাবছেন নেতানিয়াহু

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ৩৭ বার পড়েছেন
জাগ্রত নিউজ::সামনে যুক্তরাষ্ট্রে এমন কোনো প্রেসিডেন্ট ক্ষমতায় আসতে পারেন যিনি ইসরাইলের ওপর চটে থাকতে পারেন—এমন আশঙ্কার কথা প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাই আগেভাগেই ভারত এবং লাতিন আমেরিকার দেশগুলোর মতো নতুন মিত্র তৈরি করে নিজেদের শক্ত অবস্থান গড়ে তোলার তাগিদ দিয়েছেন তিনি।রোববার (১৮ অক্টোবর) নির্বাচনকে সামনে রেখে নিজের নিরাপত্তা নীতি ঘোষণা করার সময় তিনি এসব কথা বলেন।নেতানিয়াহু বলেন, আগামী দুই বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে এমন একজন প্রেসিডেন্ট চলে আসতে পারেন যিনি ইসরাইলের জন্য মোটেও বন্ধুত্বপূর্ণ হবেন না। সে রকম কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে এখন থেকেই প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন তিনি। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদে যতটা সম্ভব সুবিধা আদায় করে নেওয়ার পাশাপাশি ভারত ও অন্যান্য প্রভাবশালী রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক গাঢ় করার কথা জানান তিনি। বিশ্বের কাছে ইসরাইল যে একা নয়, তা বোঝাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার গভীর বন্ধুত্বের কথা আবারও তুলে ধরেন নেতানিয়াহু।তবে নেতানিয়াহুর এমন নিরাপত্তা নীতিকে পাত্তা না দিয়ে তা নিয়ে তীব্র কটাক্ষ করেছেন তার প্রধান নির্বাচনী প্রতিদ্বন্দ্বী ও সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট। তিনি একে কেবলই রাজনৈতিক চমক হিসেবে অভিহিত করেছেন। আইজেনকোটের মতে, যুদ্ধের মধ্যে নিজের ব্যর্থতা ঢাকতে এবং নির্বাচনে সুবিধা পেতেই জনগণের মধ্যে ভয় ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছেন নেতানিয়াহু।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com