1. admin@jagratakhobor.com : admin-ferdous :
কেনিয়ায় নির্মাণাধীন বহুতল ভবন ধসে নিখোঁজ ৭ - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
বরিশাল শিক্ষা বোর্ডের সেকশন অফিসার ফরিদ আহমেদের বিরুদ্ধে অপ-প্রচার, প্রতিবাদ! বরিশাল-কুয়াকাটা মহাসড়কে টোলের নামে নৈরাজ্য ! সদর হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালো ছাত্রদল নেতা, আটক-১ দালালদের চক্করে কুয়াকাটা ইস্তানবুল রিসোর্ট, অনুমোদন না থাকায় কাজ বন্ধ আমতলীতে পুলশের বিশেষ অভিযান অব্যাহত তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত বঙ্গোপসাগরে সৃষ্ট অর্ণব ভারতে ভারি বৃষ্টিপাত গৌরনদীতে না*শ*ক*তা*র পরিকল্পনার অভিযোগে ৭ জন গ্রেপ্তার ক্র*স*ফা*য়া*র নিয়ে আইজিপির বক্তব্যে সরকার বিব্রত: রিজভী মুক্তিযোদ্ধার দাফনে বাধা, এবার আর ক্ষমা নয়- সোহেল রানা বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিল জাপান

কেনিয়ায় নির্মাণাধীন বহুতল ভবন ধসে নিখোঁজ ৭

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ১৯ বার পড়েছেন

জাগ্রত নিউজ::কেনিয়ার রাজধানী নাইরোবিতে নির্মাণাধীন একটি বহুতল ভবন ধসে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে সাতজন আটকা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।শুক্রবার এ দুর্ঘটনার পর তাদের উদ্ধারে অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী।অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ১৬ তলা ভবনটি বিকট শব্দে ধসে পড়ছে এবং চারদিকে ধুলার বিশাল মেঘ ছড়িয়ে পড়ছে। ঘনবসতিপূর্ণ বাণিজ্যিক ও আবাসিক এলাকা ইস্টলেইয়ে এ দুর্ঘটনা ঘটে।

ভবনটি ধসে পড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়।খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে আশপাশে উঁচু ভবন থাকায় ধ্বংসস্তূপের কাছে পৌঁছে উদ্ধারকাজ শুরু করতে তাদের বেগ পেতে হয়।
শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে স্বরাষ্ট্রমন্ত্রী কিপচুম্বা মুরকোমেন জানান, ভবনটির নিচতলা ও বেসমেন্টে থাকা ১১টি দোকান দুর্ঘটনার সময় খোলা ছিল। এছাড়া সাতজন নিখোঁজ রয়েছেন বলে খবর পাওয়া গেছে।

তিনি আরও বলেন, ভবন নির্মাণের কাজে নিয়োজিত ৬৭ জনের মধ্যে ৬৬ জন অক্ষত অবস্থায় বেরিয়ে আসতে পেরেছেন। একজন আহত হয়েছেন।

এর আগে পুলিশ জানিয়েছিল, ধ্বংসস্তূপ থেকে একজন নারীকে উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও একজনের কণ্ঠস্বর শোনা যাচ্ছিল বলেও জানায় তারা।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com