1. admin@jagratakhobor.com : admin-ferdous :
আশুলিয়ায় শীর্ষ মাদক কারবারি ও হত্যা মামলার আসামি শরিফুল ইসলাম মোল্লা গ্রেফতার - জাগ্রত খবর - jagrata Khobor
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সকাল ১১:২৭|
শিরোনামঃ
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ঘরে কর্মক্ষেত্রে বাড়ছে নারীর প্রতি সহিংসতা, সমাজ নীরব কেন? বাবুগঞ্জে হাঁস নিয়ে বিরোধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃত্যু মাটির ওপরে দাঁড়িয়ে একমাত্র ক্ষমতা দেখাতে পারে জনগণ : তথ্যমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি মোটরসাইকেল চোরচক্রের আস্তানা পুরাতন গাড়ি ক্রয়-বিক্রয়ের দোকান ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বরখাস্ত হলেন জেলে ট্রলার থেকে চাঁদা নেওয়া পাথরঘাটার দুই নৌ-পুলিশ

আশুলিয়ায় শীর্ষ মাদক কারবারি ও হত্যা মামলার আসামি শরিফুল ইসলাম মোল্লা গ্রেফতার

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১৭৩ বার পড়েছেন
সাভার প্রতিনিধি::ঢাকার আশুলিয়ায় শীর্ষ মাদক কারবারি ও ছাত্র- জনতা হত্যা মামলার পলাতক আসামি সন্ত্রাসী শরিফুল ইসলাম মোল্লাকে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশের চৌকস একটি দল।জানা যায়, শনিবার (২ আগষ্ট ২০২৫ইং) দিবাগত রাত ১০টার দিকে আশুলিয়ার জামগড়ার স্থানীয় ওয়াহেদ মোল্লার ছেলে শরিফুল ইসলাম মোল্লা দীর্ঘদিন ধরে আশুলিয়ার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলো। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা ছাড়াও বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ছাত্র জনতার উপর গুলি করে মানুষ হত্যা করে, সে ‘জনতা হত্যা’ মামলায় ওয়ারেন্ট ছিলো তার বিরুদ্ধে।আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান এর নেতৃত্বে সিনিয়র (এসআই) মাসুদ আল মামুনের সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে শরিফুল ইসলাম মোল্লাকে আশুলিয়ার জামগড়া এলাকা থেকে গ্রেফতার করেন। এ সময় তার কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানিয়েছেন, “শরিফুল ইসলাম মোল্লা একজন দুর্ধর্ষ মাদক কারবারি এবং ৫ আগস্টে ছাত্র জনতা হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি। তাকে গ্রেফতার করে থানায় আনা হয়েছে, এবং আইনি প্রক্রিয়া চলছে।এলাকাবাসী তার গ্রেফতারে স্বস্তি প্রকাশ করেছে এবং আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান ও এসআই মাসুদ আল মামুনসহ পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন। সেই সাথে এই কুখ্যাত মাদক কারবারি শীর্ষ সন্ত্রাসী শরিফুল ইসলাম মোল্লার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান এলাকাবাসী।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com