1. admin@jagratakhobor.com : admin-ferdous :
ইসরায়েল আল-আকসা মসজিদ বন্ধ রাখায় ৮ মুসলিম দেশের নিন্দা - জাগ্রত খবর - jagrata Khobor
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| ভোর ৫:৪৫|
শিরোনামঃ
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ঘরে কর্মক্ষেত্রে বাড়ছে নারীর প্রতি সহিংসতা, সমাজ নীরব কেন? বাবুগঞ্জে হাঁস নিয়ে বিরোধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃত্যু মাটির ওপরে দাঁড়িয়ে একমাত্র ক্ষমতা দেখাতে পারে জনগণ : তথ্যমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি মোটরসাইকেল চোরচক্রের আস্তানা পুরাতন গাড়ি ক্রয়-বিক্রয়ের দোকান ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বরখাস্ত হলেন জেলে ট্রলার থেকে চাঁদা নেওয়া পাথরঘাটার দুই নৌ-পুলিশ

ইসরায়েল আল-আকসা মসজিদ বন্ধ রাখায় ৮ মুসলিম দেশের নিন্দা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ২৫৪ বার পড়েছেন
জাগ্রত নিউজ::রমজান মাসে টানা ১২ দিন আল-আকসা মসজিদ বন্ধ রাখায় ইসরায়েলের তীব্র নিন্দা জানিয়েছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ আটটি দেশ। তারা এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছে।নিন্দা জানানো দেশগুলো হলো- কাতার, জর্ডান, ইন্দোনেশিয়া, তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব, মিশর ও সংযুক্ত আরব আমিরাত।বুধবার প্রকাশিত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের যৌথ বিবৃতিতে বলা হয়, জেরুজালেমের ওল্ড সিটি এবং সেখানে অবস্থিত মসজিদ ও পবিত্র স্থানগুলোতে প্রবেশাধিকারে ইসরায়েলের বিধিনিষেধ আন্তর্জাতিক আইন, আন্তর্জাতিক মানবিক আইন এবং উপাসনালয়ে অবাধ প্রবেশাধিকারের নীতির পরিপন্থী।বিবৃতিতে বলা হয়, আল-আকসা মসজিদ এবং মুসল্লিদের বিরুদ্ধে ইসরায়েলের চলমান উসকানিমূলক কর্মকাণ্ডকে মন্ত্রীরা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান ও নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে তারা জোর দিয়ে বলেন, অধিকৃত জেরুজালেম কিংবা এর ইসলামী ও খ্রিষ্টান পবিত্র স্থানগুলোর ওপর ইসরায়েলের কোনো সার্বভৌমত্ব নেই।দেশগুলো আরও জানায়, আল-আকসা মসজিদের পুরো এলাকা মুসলমানদের জন্য নির্ধারিত এবং এর প্রশাসনিক দায়িত্ব ‘জেরুজালেম ওয়াকফ এবং আল-আকসা মস্ক অ্যাফেয়ার্স’–এর অধীনে থাকা উচিত।বিবৃতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করে যেন তারা অবিলম্বে আল-আকসা মসজিদের ফটক খুলে দেয় এবং জেরুজালেমের ওল্ড সিটিতে আরোপিত সব বিধিনিষেধ প্রত্যাহার করে।অন্যদিকে, ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের সঙ্গে চলমান উত্তেজনা ও নিরাপত্তা পরিস্থিতির কারণ দেখিয়ে মুসল্লিদের প্রবেশে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।এদিকে ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়  এই সিদ্ধান্তের নিন্দা জানিয়ে বলেছে, এটি ফিলিস্তিনিদের ধর্মীয় অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। একই সঙ্গে হামাস আল-আকসা মসজিদ বন্ধ রাখাকে ‘বিপজ্জনক ঐতিহাসিক নজির’ আখ্যা দিয়ে এর তীব্র প্রতিবাদ জানিয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com