1. admin@jagratakhobor.com : admin-ferdous :
চলমান উত্তেজনার মধ্যেই উন্নত যুদ্ধাস্ত্র কিনছে ইসরায়েল - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
অটোরিকশার দৌরাত্ম্য বন্ধে অবৈধ বিদ্যুৎ চার্জিং পয়েন্টে অভিযান চালানো হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী মহাকাশ অস্ত্র আসলে কী, কী আছে এগুলোতে? বানারীপাড়ায় পরিষদের ভিতরে ইউপি সদস্যকে পিটিয়ে আহত প্রতিবন্ধী ব্যক্তিদের সহ মানুষদের মানসম্মত চক্ষু সেবা দিচ্ছে কোডেক বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বিরিয়ানি খাচ্ছিল পুলিশ-র‌্যাব পাহারায় ছাত্রলীগ-যুবলীগ স্থানীয় সরকার নির্বাচনের তফসিল চূড়ান্ত হবে বৃহস্পতিবার কর্মস্থলে অনুপস্থিত ডিএসসিসির ২৫ শতাংশ কর্মকর্তা-কর্মচারী, আইনি ব্যবস্থার নির্দেশ বরিশালে মালবাহী ট্রলি উল্টে হেলপাড় নিহত বরিশালে ভেকু-পল্টন নিলামে অনিয়মঃ অংশ নিলেন ৮ বিএনপি নেতা কলাপাড়ায় গঙ্গামতি ম্যানগ্রোভ বনের পাশেই উঠছে স্থাপনা ! হুমকিতে প্রকৃতি

চলমান উত্তেজনার মধ্যেই উন্নত যুদ্ধাস্ত্র কিনছে ইসরায়েল

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ১০২ বার পড়েছেন
জাগ্রত নিউজ::ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই আকাশভিত্তিক আরও অস্ত্র কিনতে যাচ্ছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার স্থানীয় প্রতিরক্ষা সংস্থা এলবিট সিস্টেমস থেকে প্রায় ২০০ মিলিয়ন ডলার মূল্যের আকাশভিত্তিক উন্নত অস্ত্র কেনার জন্য চুক্তি স্বাক্ষর করেছে।এক বিবৃতিতে এলবিট সিস্টেমস তাদের ‘আকাশপথে ব্যবহারের উপযোগী অস্ত্র ব্যবস্থায় প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের’ প্রশংসা করে বলেছে, কোম্পানিটি ‘ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে তাদের দীর্ঘস্থায়ী অংশীদারিত্বের জন্য গর্বিত।বিবৃতিতে প্রতিষ্ঠানটি আরও বলেছে, তাদের এই অত্যাধুনিক অস্ত্রগুলো ইসরায়েলি বিমান বাহিনীর আকাশপথের আধিপত্য বজায় রাখবে। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ-এর প্রতিবেদন অনুযায়ী, প্রতিরক্ষা মন্ত্রণালয় এই চুক্তিকে একটি ‘নিরাপত্তা দশকের’ প্রস্তুতি হিসেবে দেখছে। মন্ত্রণালয়ের প্রতিরক্ষা সংগ্রহ অধিদফতর জানিয়েছে, এই চুক্তির মূল লক্ষ্য হলো- বিদেশি নির্ভরতা কমিয়ে নিজস্ব প্রযুক্তিতে শক্তিশালী হওয়া এবং যেকোনও জরুরি পরিস্থিতির মোকাবিলায় বিমান বাহিনীকে প্রস্তুত রাখা।ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, এই চুক্তিটি ‘ইসরায়েলের গোলাবারুদ সরবরাহের স্বাধীনতা শক্তিশালী করার প্রচেষ্টার’ অংশ।গাজায় চলমান গণহত্যার কারণে ইসরায়েলের ওপর আন্তর্জাতিক অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জোরালো হচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার জানায়, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় রিপোর্ট লেখা পর্যন্ত মোট ৭২ হাজার ৬৫২ জন নিহত হয়েছেন। একই সময়ে গাজায় আহতের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৭২ হাজার ৩২০ জনে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com