1. admin@jagratakhobor.com : admin-ferdous :
ছয় দিন ধরে বাড়ির ভেতরেই ছিল, মিলল যুবকের গলিত লাশ - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
মৌলভীরহাট জৌনপুরী মাদ্রাসায় আন্তঃপ্রতিষ্ঠান সীরাত প্রতিযোগিতা ও দোয়া মাহফিল সংকটেও বন্ধ ৩৭ বিদ্যুৎকেন্দ্র সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার মুলাদীতে বিষপানে গৃহবধূর মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী বাকেরগঞ্জে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় ৭০ হাজার টাকা জরিমানা গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, পাঁচ ককটেলসহ গ্রেফতার ২ ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, শিগগিরই সিদ্ধান্ত: চিফ হুইপ বিআইডব্লিউটিএ’র ড্রেজিং প্রকল্পে অনিয়মের অভিযোগ জ্বালানি সংকট ও শরীয়াহবিরোধী ‘হেবা আইন’ পাশ জনরায়ের সঙ্গে প্রতারণার শামিল: ইসলামী আন্দোলন

ছয় দিন ধরে বাড়ির ভেতরেই ছিল, মিলল যুবকের গলিত লাশ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ২৮২ বার পড়েছেন
রাজশাহী প্রতিনিধি::রাজশাহী মহানগরীতে ছয় দিন পর এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এই ছয় দিন বাড়ির ভেতরেই ছিলেন তিনি।বৃহস্পতিবার সকালে আরএমপির কাশিয়াডাঙ্গা থানা পুলিশ সবুর আলী (২৭) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।মৃত সবুর আলীর বাবার নাম সামশুল হক খোকা। কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম এলাকার পীরসাহেবপাড়ার একটি বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সবুর পরিবার থেকে আলাদা থাকতেন।আরএমপির কাশিয়াডাঙ্গা থানা পুলিশ জানায়, সবুর আলী আগে থেকে মাদকাসক্ত ছিলেন। সংশোধনের চেষ্টা করে ব্যর্থ হয়ে বছরখানেক আগে তার স্ত্রী তাকে ছেড়ে চলে যান। সবুর আলী গত ছয় দিন ধরে বাড়ির ভেতরেই ছিলেন। আত্মীয়স্বজনরাও তেমন খোঁজখবর নিতেন না। তাকে দেখতে না পেয়ে আত্মীয়স্বজনরা ঘরের দরজায় কড়া নাড়েন। সাড়া না পেয়ে থানায় খবর দেন। বৃহস্পতিবার সকালে পুলিশ ঘরের দরজা ভেঙে সবুরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন।আরএমপির কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ আলী জানান, সবুর কয়েক দিন আগেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তার মরদেহ ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। বিকালে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com